ওভারটেক করতে গিয়ে অটোতে জোর ধাক্কা চার চাকা গাড়ির, বর-কনে সহ মৃত ৭

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা(Car Accident) ঘটল উত্তরপ্রদেশের(Uttar Pradesh Incident) বিজনৌরে। একটি চারচাকা গাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে ৭ জনের মৃত্যু হয়েছে(Accidental Death)। ওভারটেক করতে গিয়েই এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ধাক্কা মারে ওই অটোকে। মৃতদের মধ্যে ৬ জন একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ এক ধাক্কায় ২ হাজার টাকা সস্তা হল Nothing CMF Phone 1, নয়া দাম কত জানেন!

সড়ক দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই ছুটে আসে স্থানীয় পুলিশ। অটোতে থাকা যাত্রীরা মোরাদাবাদ রেলস্টেশন থেকে ধামপুরের দিকে যাচ্ছিলেন। ঝাড়খণ্ডে একটি বিয়ের অনুষ্ঠান থেকেই ফিরছিল একই পরিবারের ওই ৬ সদস্য। সঙ্গে ছিল এক নবদম্পতি। মোট ৭ জন এই ঘটনার জেরে নিহত হয়েছেন, নিহতদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন মহিলা ও একটি বালিকা ছিল। তাঁদের পরিচয় উদ্ধার করার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের এই দুর্ঘটনার খবর জানানো হয়েছে। ইতিমধ্যেই দেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ ভয়াবহ অগ্নিকাণ্ড উত্তরপ্রদেশের হাসপাতালে, আগুন লেগে ১০ শিশুর মৃত্যু

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই চার চাকা গাড়িটির বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও দুর্ঘটনার জেরে দুটি গাড়িই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ি দুটি ঘটনাস্থল থেকে সরিয়ে সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। আপাতত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, যান চলাচল আগের তুলনায় অনেকটা স্বাভাবিক হয়েছে। নিহতদের মধ্যে ছিলেন খুরশিদ, তাঁর ছেলে বিশাল, দুই পুত্রবধূ খুশি ও মমতাজ, খুরশিদের স্ত্রী রুবি ও কন্যা বুশরা। নবদম্পতির পাশাপাশি ঘটনার জেরে মোট সাত জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত নয় বলেই প্রাথমিক অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ। এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর