অন্ধকার রাস্তায় যুবতীর শ্লীলতাহানির চেষ্টা, প্রতিবাদ করায় ছুরির আঘাতে প্রাণ গেল যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব দিল্লির(East Delhi Incident) নন্দ নগরীর এক চাঞ্চল্যকর ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে আটটা-নটার দিকে সেখানে এক যুবককে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে(Murder Case)। তাঁর অপরাধ ছিল, এক নারীর শ্লীলতাহানির বিরুদ্ধে প্রতিবাদ করা। প্রকৃতপক্ষে এদিন সন্ধ্যের দিকে সলমান ও আরবাজ নামের দুই ভাই রাস্তায় দাঁড়িয়ে থাকা জনৈকা এক মেয়েকে বিরক্ত করে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করছিল। ঘটনার প্রতিবাদে মণীশ নামক এক যুবক এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। উভয় পক্ষের মধ্যে শুরু হয় বচসা। তখনই আচমকা ছুরি চালিয়ে দেওয়া হয় মণীশের শরীরে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে সে‌। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত(Death Incident) বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ ওভারটেক করতে গিয়ে অটোতে জোর ধাক্কা চার চাকা গাড়ির, বর-কনে সহ মৃত ৭

মণীশের মামা কিশান কুমার তৎক্ষনাৎ পুলিশকে ফোন করে ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। কিশান পেশায় একজন স্থানীয় কেবল অপারেটর। ভাগ্নে মণীশ তাঁর সঙ্গেই কাজ করত। এদিন বচসার চিৎকার শুনে দৌড়ে ঘটনাস্থলে পৌঁছান কিশান এবং দেখতে পান অভিযুক্ত যুবকদের মধ্যে একজন আচমকা ছুরি চালিয়ে দেয় মণীশের শরীরে। রক্তে ভিজে যায় তাঁর জামা। চোখের সামনে এই ঘটনা দেখে হতভম্ব হয়ে যান কিশান। হাসপাতালে মণীশের চিকিৎসা শুরু হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ নদীতে ভাসছে ৩ মহিলার মৃতদেহ, জঙ্গিহানায় এখনও নিঁখোজ নিষ্পাপ তিন শিশু

এদিকে কিশান কুমারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এলাকায় তল্লাশি চালিয়ে অভিযুক্ত দুই ভাই সলমান এবং আরবাজকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবার। তদন্তের স্বার্থে নির্যাতিতা তরুণীর গোপন জবানবন্দি নেওয়া হবে বলেও জানা গিয়েছে। মামা কিশান কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দোষীদের শাস্তি চাই। তিনি এই মামলার শেষ দেখে ছাড়বেন। খুব শীঘ্রই অভিযুক্ত সলমান ও আরবাজকে কোর্টে পেশ করা হবে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ