আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

দেড় কোটি মানুষ কাজ হারাবেন, বস্ত্রশিল্পে বর্ধিত জিএসটি নিয়ে আশঙ্কা অমিতের

নিজস্ব প্রতিনিধি: বস্ত্রশিল্পের উপর বর্ধিত কর বসানো নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন অমিত মিত্র। দীর্ঘদিন ধরেই তিনি বস্ত্রশিল্পের উপর জিএসটি ওরফে পণ্য পরিষেবা কর বসানোর জন্য কেন্দ্রকে বারণ করেছিলেন। তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এই বিষয়ে। কিন্তু তারপরেও কার্যত জোর করেই বস্ত্রশিল্পের উপর পণ্য পরিষেবা কর বসিয়েছে কেন্দ্র। যাতে বেজায় ক্ষুদ্ধ রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী। তিনি দাবি করেছেন, কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্তের জন্য আগামী দিনে প্রায় দেড় কোটি মানুষ কাজ হারাবেন।

রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র টুইটে জানান, ‘১ জানুয়ারি থেকে বস্ত্রশিল্পের উপর ৫ থেকে বাড়িয়ে ১২ শতাংশ হারে জিএসটি বসিয়ে সাঙ্ঘাতিক ভুল করতে চলেছে মোদি সরকার। এতে দেড় কোটি মানুষ কাজ হারাবেন। বন্ধ হয়ে যাবে ১ লক্ষ প্রতিষ্ঠান। সাধারণ মানুষের উপর খাঁড়া নেমে আসার আগে, জিএসটি পরিষদের বৈঠক ডেকে অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করুন।’ যদিও বিশেষজ্ঞদের ধারণা, অমিত মিত্রের কথা কানে তুলবে না মোদি সরকার। কেন্দ্র নিজের মত করেই চলবে। গত ১৮ নভেম্বর এই জনবিরোধী সিদ্ধান্তের কথা ঘোষণা করেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর সেই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ প্রথম দিন থেকেই করে এসেছেন অমিত মিত্র।

শনিবারও তিনি এক অনুষ্ঠানে কেন্দ্রকে আক্রমণ করে বলেছেন, ‘বর্ধিত জিএসটি-র ফলে ভয়ঙ্কর ক্ষতি হবে। দেশে বস্ত্রশিল্পে ৫.৪ লক্ষ টাকার বিনিয়োগ জড়িয়ে। ৪ কোটি মানুষের জীবিকার প্রশ্নও জড়িয়ে রয়েছে এর সঙ্গে। কর বাড়লে ছোট কারখানাগুলি ঝাঁপ ফেলে দেবে। তাতে বহু মানুষ কাজ হারাবেন। কেন্দ্রের এই সিদ্ধান্তকে একতরফা।’

Published by:

Share Link:

More Releted News:

ভোটগণনার দিন ট্রাফিক রুটে বদল হচ্ছে, কোন পথে নো–এন্ট্রি?‌ জেনে নিন আপডেট

এক্স আর্মি লেখা গাড়ি কার? সাখাওয়াতের স্ট্রংরুমে ঢুকতেই বাইরে বিক্ষোভ তৃণমূলের

‘মুখ রক্ষা করো ঠাকুর’, সকাল থেকেই মন্দিরে-মন্দিরে হত্যে বিজেপি প্রার্থীদের

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাট থানার মহিলা ওসিকে

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ