গাড়িপ্রেমীদের জন্য দুঃসংবাদ, ভারতে বন্ধ হয়ে গেল এই দুর্ধর্ষ গাড়ি

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : শীর্ষস্থানীয় ইতালীয় গাড়ি নির্মানকারী সংস্থা ল্যাম্বরঘিনি (Lamborghini) বিশ্ববাজারে তাদের দুর্দান্ত সুপারকারের জন্য বিখ্যাত। সংস্থাটি এর বিলাসবহুল, উচ্চ গতির এবং আকর্ষণীয় ডিজাইনের গাড়ির জন্য পরিচিত। সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৩ সালে, যা মূলত Ferrari-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং অতি দ্রুত সুপারকার সেগমেন্টে একটি শক্তিশালী অবস্থান তৈরি করে। ভারতে ও আন্তর্জাতিক বাজারে এই সংস্থার গাড়িগুলির অত্যন্ত জনপ্রিয়তা আছে। জানা গেছে, সংস্থাটির খুব জনপ্রিয় মডেল Lamborghini Revuelto বিশ্ববাজারে গাড়িটির আক্রমনাত্মক ডিজাইন এবং আইকনিক ওয়েজ-আকৃতির বডির জন্য যথেষ্ট জনপ্রিয়তা পেলেও ভারতে এই গাড়িটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গাড়িটির বর্তমান গ্রাহকদের তরফে জানা গেছে, গাড়িটি এর প্যাসেঞ্জার-সাইড উইন্ডশিল্ড ওয়াইপার সিস্টেমের সাথে একটি সমস্যার সম্মুখীন হয়েছে। Revuelto গাড়িটির প্যাসেঞ্জার-সাইড উইন্ডশিল্ড ওয়াইপারের সাথে সংযোগকারী রডটি ত্রুটিপূর্ণ বলে জানা গেছে। এই সমস্যার কারণে  রডটি বেঁকে যেতে পারে, যা শেষ পর্যন্ত ওয়াইপার মোটরটিকে আলাদা করে দিতে পারে এবং ওয়াইপার আর্মটি অকার্যকর হয়ে যেতে পারে।  ফলস্বরূপ, এটি ড্রাইভারের জন্য দৃশ্যমানতা হ্রাস করতে পারে। এর ফলে যে কোনো মুহূর্তে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই সম্প্রতি ভারতে Lamborghini Revuelto গাড়িটির ৮টি ইউনিট প্রত্যাহার করা হয়েছে, যেগুলি ডিসেম্বর ২০২৩ থেকে অক্টোবর ২০২৪ এর মধ্যে নির্মিত হয়েছিল।

উল্লেখ্য, Lamborghini Revuelto নিঃসন্দেহেই একটি দুর্দান্ত গাড়ি। গাড়িটিতে ৬.৫-লিটার প্রাকৃতিকভাবে অ্যাসপিরেটেড V12 ইঞ্জিন বর্তমান,  যা একটি ৮-স্পীড ডুয়াল-ক্লাচ স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সাথে যুক্ত। এরই সাথে গাড়িটি ১০০০ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে , যার ফলে গাড়িটি মাত্র ২.৫ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগ তুলতে সক্ষম । জানা গেছে, গাড়িটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার । ভারতীয় বাজারে গাড়িটির মূল্য ৮ কোটি ৮৯ লক্ষ (এক্স –শোরুম মূল্য) ।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই