দাদুর বাড়িতে বেড়াতে এসে করুণ পরিণতি, বলাগড়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু নাবালিকার

Share:

নিজস্ব প্রতিনিধি: কার্তিক পুজোয় দাদুর বাড়ি বেড়াতে এসে ঘটল অঘটন। গঙ্গায় তলিয়ে গিয়ে মৃত্যু হল এক নাবালিকার(Girl Death)। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার(Hooghly District) বলাগড়ে(Balagarh Incident) ভবানীপুর চর গ্রামে। তবে স্থানীয়দের উদ্যোগে আরও এক নাবালিকাকে তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা হয়। উদ্ধার করার পর আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালেই এই ঘটনা বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বাঁশ দিয়ে বেধড়ক মারধর, হাড়োয়ায় নৃশংস পরিণতি ভবঘুরে মহিলার

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত নাবালিকার নাম সহেলী সাহা। বয়স হয়েছিল মাত্র ১৪ বছর। সে নবম শ্রেণির ছাত্রী। পূর্ব বর্ধমান জলার মেমারি থেকে হুগলির বলাগড়ে দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল ওই নাবালিকা। এদিন সকালে তাঁর সঙ্গে আসা আত্মীয় স্বর্ণালী বিশ্বাস ও তিথি বিশ্বাসের সঙ্গে স্থানীয় গঙ্গায় স্নান করতে যায় সহেলী। তিথি সঙ্গে গেলেও জলে নামেননি। জানা যায়, দুই নাবালিকা স্বর্ণালী ও সহেলী গঙ্গার পাড়ে থাকা একটি নৌকাতে দাঁড়াতেই সেটি উলটে যায়। দুজনকে ভেসে যেতে দেখে চিৎকার করে আশপাশের লোককে ডাকেন তিথি। এরপরই তাঁর চিৎকার শুনে গঙ্গার পাড়ে ছুটে আসেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ সাঙ্ঘাতিক ঘটনা, ভারতীয় পাসপোর্ট বানিয়ে আমেরিকায় পাড়ি বাংলাদেশি নাগরিকের, সিআইডি তদন্তের নির্দেশ

এলাকাবাসীদের তৎপরতায় শুরু হয় উদ্ধারের কাজ। কিন্তু স্বর্ণালীকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় সহেলী। অনেকক্ষণ ধরে তল্লাশি চালিয়েও তাঁর কোনও হদিশ মেলেনি। এরপর ঘটনাস্থলে এসে পৌঁছয় স্থানীয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। তাঁদের যৌথ প্রচেষ্টায় সহেলীর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে মৃতার পরিবারে। কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটে গেল তা বুঝতে পারছেন না স্থানীয়রা। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৪ এসওজি জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

মুর্শিদাবাদে ট্রেনের ধাক্কায় স্কুল পড়ুয়াসহ বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেকে

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মৃত একাধিক স্কুল পড়ুয়া

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন