শেখ হাসিনাকে ‘পলাতক’ ঘোষণা করছে ইউনূস সরকার, বাজেয়াপ্ত হচ্ছে সম্পত্তি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ‘ফেরার’ বা ‘পলাতক’ হিসাবে ঘোষণা করছে মোল্লা ইউনূস সরকার। সেই সঙ্গে বাংলাদেশে থাকা বঙ্গবন্ধু কন্যার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তা অধিগ্রহণ করা হচ্ছে। আজ সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সংক্রান্ত বিশেষ আর্জি জানাতে চলেছে পুলিশ।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। ইতিমধ্যেই বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় দুই শতাধিক মিথ্যা খুন ও গুমের মামলা রুজু হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলার বিচার প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। ইতিমধ্যেই শেখ হাসিনা ও তাঁর মন্ত্রিসভার একাধিক সদস্যের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। সোমবারের (১৮ নভেম্বর) মধ্যেই বঙ্গবন্ধু কন্যাকে সপার্ষদ-সহ হাজির করার জন্য বাংলাদেশ পুলিশের মহানির্দেশককে নির্দেশ দিয়েছেন আইসিটির প্রধান বিচারক তথা জামায়াত ইসলামীর সুরা মজলিসের সদস্য গোলাম মর্তুজা মজুমদার। কিন্তু বঙ্গবন্ধু কন্যা দিল্লিতে থাকায় সোমবার তাঁকে যে হাজির করা যাচ্ছে না তা নিশ্চিত।

সূত্রের খবর, আজ সোমবার আদালতে বাংলাদেশ পুলিশের মহানির্দেশকের পক্ষ থেকে জানানো হবে, শেখ হাসিনার খোঁজে দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে। কিন্তু তাঁকে পাওযা যায়নি। তিনি দেশে নেই। পালিয়ে প্রতিবেশি এক দেশে আশ্রয় নিয়েছেন। ফলে তাঁকে পলাতক হিসাবে ঘোষণা করা হোক। বঙ্গবন্ধু কন্যা যাতে ধরা যেতে বাধ্য হন, তার জন্য বাংলাদেশে থাকা তার স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পত্তি ক্রোক করার অনুমতি দেওয়া হোক। উল্লেখ্য, শেখ হাসিনার নামে ধানমন্ডিতে সুধা সদন নামে একটি বাড়ি রয়েছে। ওই বাড়িটি তাঁর স্বামী তথা দেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এম ওয়াজেদ মিয়ার। যদিও তিনি কয়েক বছর আগেই মারা গিয়েছেন। গত ৫ অগস্ট দেশে রাজনৈতিক পালাবদলের পরেই ৩২ নম্বর ধানমন্ডির বাড়ির পাশাপাশি সুধা সদন পুড়িয়ে দিয়েছিল জঙ্গিরা। পুড়ে ছাই হয়ে গিয়েছিল বাড়িটি। পোড়া ধ্বংসাবশেষ হয়ে দাঁড়িয়ে রয়েছে বাড়িটি। তাছাড়া বাংলাদেশের সোনালী ব্যাঙ্ক-সহ একাধিক ব্যাঙ্কে বেশ কিছু অর্থ গচ্ছিত রযেছে।

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে