Loading live market data...
Loading active stocks...
Connecting...

হাতে ধারালো অস্ত্র, চোখে-মুখে নৃশংসতা, কবে মুক্তি পাচ্ছে টাইগারের ‘বাঘী-4’?

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বাঘী’(Baaghi) ফ্র্যাঞ্চাইজি দিয়েই বলিউডে অভিনেতা ও অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা পান জ্যাকি-পুত্র টাইগার শ্রফ(Tiger Shroff)। এর আগে একাধিক প্রজেক্টে কাজ করলেও বাঘীর পর থেকেই রাতারাতি তারকা হয়ে ওঠেন টাইগার। সেই জনপ্রিয়তার রেশ ধরেই মুক্তি পায় ‘বাঘী’-র আরও দুটি সিক্যুয়েল। বক্সঅফিসে ছবি দুটি বেশ ভালো ব্যবসা করেছিল। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সেই কারণেই ‘বাঘী 4’(Baaghi 4) নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বরাবরের মতোই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন টাইগার। এদিন ছবির প্রথম পোস্টার সমাজ মাধ্যমে পোস্ট করেছেন অভিনেতা নিজেই। তবে পোস্টারে শুধুমাত্র তাঁকেই দেখা গিয়েছে কোনও নায়িকার উপস্থিতি চোখে পড়েনি।

আরও পড়ুনঃ ফের অগ্নিকাণ্ড কসবার অ্যাক্রোপলিস মলে, এলাকায় প্রবেশ নিষিদ্ধ করল দমকল

‘বাঘী 4’-এর পোস্টারে টাইগার যেন আগের চেয়ে আরও হিংস্র। তাঁর চোখে-মুখে ফুটে উঠেছে নৃশংসতা। নায়কের সারা শরীরে লেগে রয়েছে রক্ত। রক্তমাখা কমোডের ওপরেই বসে রয়েছেন তিনি। টাইগারের এক হাতে ধারালো অস্ত্র এবং অন্য হাতে মদের বোতল, এদিকে ঠোঁটের কোণে ধরা রয়েছে সিগারেট। উর্ধাঙ্গের শার্টের বোতাম খোলা হওয়ার কারণে উন্মুক্ত হয়েছে অভিনেতার সুঠাম দেহ এবং সিক্স প্যাক অ্যাবস। নিম্নাঙ্গে হাফ প্যান্ট পরে রয়েছেন অভিনেতা, পায়ে নেই জুতো। তাঁর ঠিক সামনেই পড়ে রয়েছে একটি মৃতদেহ। বোঝাই যাচ্ছে নয়া ছবিটি অ্যাকশনে ভরপুর হতে চলেছে।

 

View this post on Instagram

 

A post shared by Tiger Shroff (@tigerjackieshroff)

আরও পড়ুনঃ অন্ধকার রাতে কালো জামা পরে মহিলাদের সামনে হাজির হওয়া ‘মৃত্যুদূত’ অবশেষে পুলিশের জালে

তবে অ্যাকশনের পাশাপাশি ছবিতে রোম্যান্সের ছোঁয়াও কি মিলবে? আপাতত সেই প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। এর আগে প্রথম বাঘী ছবিতে টাইগারের বিপরীতে দেখা গিয়েছিল শ্রদ্ধা কাপুরকে‌। দ্বিতীয় ছবিতে অবশ্য কাজ করেছেন নায়কের তৎকালীন প্রেমিকা দিশা পাটানি। তৃতীয় ছবিতে একটি আইটেম গানে দিশাকে রাখা হলেও ছবির মূল নায়িকা হিসেবে ফিরিয়ে আনা হয় শ্রদ্ধা কাপুরকে। চতুর্থ সিক্যুয়েলে নায়িকার ভূমিকায় কাকে দেখা যাবে সেটাই এখন দেখার বিষয়। ছবির কাজ এখন প্রাথমিক পর্যায়ে। আগামী বছরের ৫ই সেপ্টেম্বর পেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে টাইগার অভিনীত ‘বাঘী 4’।

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

কাশীপুর থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে