আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার নির্দেশ বাংলাদেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : আদানি পাওয়ার প্ল্যান্টের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা করার নির্দেশ দিল বাংলাদেশ হাইকোর্ট। একইসঙ্গে বিদ্যুৎ চুক্তি কেন পুনর্বিবেচনা নয় জানতে চেয়ে রুলও জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশের বিদ্যুৎ আমদানি নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি পুনর্মূল্যায়ন বা পর্যালোচনার করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট (বাংলাদেশ)। বাংলাদেশ আদালত জানান,  এক মাসের মধ্যে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করতে হবে। এই কমিটি গঠনের দুই মাসের মধ্যে রিপোর্টও জমা দিতে হবে।

এর আগে ১৩ নভেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার এম কাইয়ুম জনস্বার্থে এই রিট দায়ের করেন। বিদ্যুৎ নিয়ে আদানির সঙ্গে হওয়া চুক্তি দেশের স্বার্থবিরোধী ঊল্লেখ করে এই অসম চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছিল। শেখ হাসিনা সরকার দেশের স্বার্থ যথাযথভাবে রক্ষা করে বিভিন্ন চুক্তি করেছে কি না, বিশেষ করে এসব চুক্তিতে স্বচ্ছতার অভাব আছে কি না, তা যাচাই করতে এক বিশেষ আইনের অধীন একটি প্যানেল গঠন করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

৬ নভেম্বর বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে ইউনূস সরকারকে লিগ্যাল নোটিশ পাঠায় দেশটির সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে অবিলম্বে অন্যায্য একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছিল। তিন দিনের মধ্যে আদানিকে এই ঘটনায় চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করবেন বলেও জানিয়েছিলেন সংশ্লিষ্ট আইনজীবী। জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে পর্যালোচনা কমিটি গঠন করে বিস্তারিত রিপোর্ট দেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছিল। লিগ্যাল নোটিশের জবাব দিতে পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে ৩ তিন সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু নোটিশের সময় পেরিয়ে যাওয়ায় এই রিট আবেদনটি করা হয়েছে।

বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে ২০১৭ সালে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয় দুই দেশের মধ্যে(ভারত-বাংলাদেশ)। ওই সময় বাংলাদেশে আমদানি করা কয়লানির্ভর কোনো বিদ্যুৎকেন্দ্র চালু হয়নি। এসব চুক্তির একটি ২০১৭ সালে আদানির সঙ্গে করা ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে আদানির ১ হাজার ৬০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র থেকে মূলত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ২০২৩–২৪ অর্থবছরের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একজন কর্মকর্তা জানান, আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে খরচ পড়ছে ইউনিট প্রতি ১২ টাকা। এটি ভারতের অন্যান্য বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের খরচের চেয়ে ২৭ শতাংশ বেশি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের