মেসিদের বিশ্বকাপ জয়ের সাক্ষী কত দর্শক জানেন? শুনলে চমকে উঠবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : মেসি মানেই বাঘে-গরুতে এক ঘাটে জল খায়। কে না দেখেছে কিংবদন্তির এই খেলার দাপট। তাই তো খেলাধুলার মধ্যে সবচেয়ে বেশি দেখা ইভেন্টের তালিকায় জায়গা পেয়েছে ২০২২ বিশ্বকাপ। আর্জেন্টিনার গত বিশ্বকাপ জয় দেখেছেন পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ—৫৪০ কোটি। এটি(২০২২ বিশ্বকাপ)তালিকায় সবার ওপরে রয়েছে। স্ট্যাটিস্টার হিসাবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর জনসংখ্যা ছিল ৭৯৫ কোটি। অর্থাৎ, পৃথিবীর মোট জনসংখ্যার ৬৭.৫ শতাংশ মানুষ টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে মেসিদের বিশ্বকাপ জয় দেখেছেন।

তবে এবার এই তালিকায় জায়গা পেলেন মাইক টাইসনের বক্সিং লড়াই। অবশ্য অনেকের মতে মাইক টাইসনের মতো কিংবদন্তি রিংয়ে নেমেছিলেন বলেই লড়াইটি দেখতে এত মানুষ আগ্রহ দেখিয়েছেন। অবশ্য টাইসন শেষ পর্যন্ত বয়সে তাঁর ৩১ বছরের ছোট জ্যাক পলের কাছে হেরেছেন। ফল যা–ই হোক এবং সম্প্রচার নিয়ে যত বিতর্কই তো থাকবেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’–এর হিসেব অনুযায়ী, বিশ্বের সব খেলাধুলার মধ্যে সবচেয়ে বেশি দেখা ইভেন্টের তালিকায় উঠে এসেছে টাইসন-পলের ম্যাচ। হিসাবটি করা হয়েছে টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মের দর্শকদের বিবেচনায় নিয়ে। তালিকায় সবার ওপরে রয়েছে ২০২২ বিশ্বকাপ। এরপরেই জায়গা পেয়েছে টাইসন-পলের ম্যাচ। ৬ কোটি ৫০ লক্ষ দর্শক নিয়ে শীর্ষ দশের তালিকা থেকে ১৯৭৮ ওয়ার্ল্ড সিরিজ বেসবলকে ছিটকে ফেলেছে টাইসন-পলের ম্যাচ।

অবশ্য ২০২৪ সুপারবোলে আমেরিকান ফুটবলের দল কানসাস সিটি চিফস ২৪-১৩ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ফিলাডেলফিয়া ইগলসের বিপক্ষে ৩৮-৩৫ ব্যবধানে জিতেছিল। ১২ কোটি ৪০ লক্ষ দর্শক নিয়ে এটি খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বেশি দর্শকের দেখা ইভেন্টগুলোর তালিকায় নবম ছিল।

৮৫ কোটি ৭০ লক্ষ মানুষ দেখেছিল, ২০১৯ রাগবি বিশ্বকাপ ফাইনাল। জাপানে ২০১৯ রাগবি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৩২-১২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। রাগবির ইতিহাসে এটিই সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট।

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি