জগদ্দলের বিধায়ককে খুন করতে বিহার থেকে গ্যাংকে ভাড়া করা হয়েছে : পার্থ ভৌমিক

Share:

নিজস্ব প্রতিনিধি,জগদ্দল: উত্তর চব্বিশ পরগনা জেলার জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুন করার জন্য বিহার থেকে একটি বড় গ্যাংকে ভাড়া করা হয়েছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক।সাংসদ পার্থ ভৌমিক(MP Partha Bhowmick) সরাসরি বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নাম উল্লেখ করে বলেন, অর্জুন সিং জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামকে খুন করার জন্য বিহার থেকে একটি গ্যাং ভাড়া করে নিয়ে আসছেন। যদি সোমনাথ শ্যামের কিছু হয় তাহলে তার জন্য দায়ী থাকবে একমাত্র অর্জুন সিং(Arjun Singh)।

বিষয়টি তিনি ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে জানিয়েছেন বলে দাবি করেন। একই সঙ্গে তিনি সোমনাথ শ্যামকে আদালতে গিয়ে একটি গোপন জবানবন্দি দেওয়ারও পরামর্শ দিয়েছেন।তবে জগদ্দল – এর বিধায়ক সোমনাথ শ্যাম(MLa Somnath Shyam) বলেন , এ বিষয়ে তিনি একেবারেই চিন্তিত নন। অর্জুন সিং বিকাশ বোস সহ বহু মানুষকে খুন করেছেন। তবে তিনি এই বিষয়ে ভীত নন বা ঘরেও ঢুকে যাবেন না। যা কার্যকলাপ ছিল তাই থাকবে। কেন তার সাথে এভাবে ঘটাতে চাইছে সেই প্রশ্নের উত্তরে সোমনাথ শ্যাম বলেন সে থাকাতে যাদের অসুবিধা হচ্ছে তারাই এই ধরনের ঘটনা ঘটাতে চাইছে। সম্প্রতি কসবা এলাকায় ভিন রাজ্যের দুষ্কৃতীরা এসে মোটরসাইকেলে চেপে কাউন্সিলর সুশান্ত ঘোষ কে আগ্নেয়াস্ত্র দিয়ে প্রকাশ্য রাস্তায় খুন করার চেষ্টা করে।

কিন্তু আগ্নেয়অস্ত্রটি হঠাৎ লক হয়ে যাওয়ায় সেখান থেকে গুলি বের হয় না। প্রাণে বেঁচে যান কাউন্সিলর সুশান্ত ঘোষ। সেই ঘটনায় তিন রাজ্যের দুষ্কৃতীদের সন্ধান পায় পুলিশ। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে একটি বাড়ি থেকে বিহার ও ঝাড়খণ্ডের ১৩জন দুষ্কৃতীকে সশস্ত্র অবস্থায় গ্রেফতার করে পুলিশ। রাজ্যে ক্রমাগত ভিন রাজ্যের দুষ্কৃতীদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত প্রশাসন। এমত পরিস্থিতিতে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক প্রকাশ্যে ফের বহিরাগত দুষ্কৃতীরা বিধায়ককে খুন করতে আসছে বলে দাবি করায় প্রশাসন কড়া নজরদারি শুরু করেছে। জানা গেছে বাড়ানো হচ্ছে সোমনাথ শ্যামের ব্যক্তিগত নিরাপত্তা বেষ্টনী।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের