নতুন গাড়ি কেনার আনন্দে শোরুম চত্বরেই আচমকা গুলি ছুড়লেন মালিক, তার পর….

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: পিছনে গাড়ির শোরুম। আর সেই শোরুমের সামনে দাঁড়িয়ে ফুল দিয়ে সাজানো নতুন মাহিন্দ্রা থর রক্স। গাড়ির উপরের ছাদ খুলে দাঁড়িয়ে দু’জন। এক জনের হাতে বন্দুক। পাশের জন হাসিমুখে দেখছেন সঙ্গীর কার্যকলাপ। খানিক বাদে আনন্দে আকাশের দিকে তাক করে হাতের বন্দুক থেকে গুলি চালাতে শুরু করেন নতুন গাড়ির মালিক। আর সেই গুলি চালানোর ভিডিয়োই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। খোদ মাহিন্দ্রা মোটরসের কর্ণধার আনন্দ মাহিন্দ্রার কাছে ওই শোরুমের ম্যানেজারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

‘যশপাল সিং পানওয়ার নালখেড়া’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাহিন্দ্রার এক শোরুম থেকে নতুন মাহিন্দ্রা থর রক্স নিয়ে বের হচ্ছেন দুই ব্যাক্তি। গাড়িটি ফুল দিয়ে সাজানো। গাড়ির চাকা গড়াতেই হাতে রাখা বন্দুক তুলে আনন্দ প্রকাশ করছেন একজন। দুহাত দিয়ে মাথার উপরে তুলে ধরছেন বন্দুক। বোঝা যাচ্ছিল, সামনে দাঁড়ানো আলোকচিত্রীদের লক্ষ্য করেই পোজ দিচ্ছেন দুজনে। খানিক বাদেই সবাইকে চমকে দিয়ে নতুন গাড়ির মালিক আকাশের দিকে বন্দুক তুলে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়লেন।

ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। যে মাহিন্দ্রা শোরুম থেকে তিনি নয়া গাড়ি কিনেছেন, সেই শোরুমের এক মুখপাত্র জানিয়েছেন, মাহিন্দ্রা থর রক্স কেনা ওই ব্যাক্তি যথেষ্টই গাড়ি বিলাসী। তাঁর গ্যারাজে রয়েছে উইলিস জিপ, টয়োটা ফরচুনার, মাহিন্দ্রা টিইউভি ৩০০ ছাড়াও একটি ট্রাক্টর রয়েছে। ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই অনেক নেটা নাগরিক মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রাকে ট্যাগ করে প্রশ্ন ছুড়েছেন, শোরুম চত্বরেই কীভাবে ওই ব্যাক্তিকে গুলি ছোড়ার অনুমতি দিলেন সংশ্লিষ্ট শো রুমের ম্যানেজার। অনেকে অবিলম্বে শোরুমের ম্যানেজারকে কঠিন শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক