কাউন্সিলরের মানবিক উদ্যোগ ও পুলিশের সহযোগিতায় প্রাণে বাঁচল কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউ বারাকপুর: নিউ বারাকপুর স্টেশনে ২ নং প্লাটফর্মে বাড়ি ফেরার পথে ট্রেনে উঠতে গিয়ে ১৬ বছরের এক কিশোর পা পিছলে পড়ে যায়। দুর্ঘটনায় তার দুটো পায়ের গোড়ালির কাছ থেকে নিচের অংশটুকু কেটে ঝুলতে থাকে। প্রচুর রক্ত ক্ষরণে এবং দুর্ঘটনার আকষ্মিকতায় অসহায় কিশোরটি পথচলতি মানুষ কে শুধু ডাকতে থাকে সাহায্যের জন্য। পথচলতি মানুষ ভিড় জমাতে থাকে কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় নি। ঘটনাস্থলের অদূরেই ছিলেন পুরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর(Councillor Sudip Ghosh) সুদীপ ঘোষ। ঘটনার খবর পেয়েই চটজলদি পৌছে যান এবং সঙ্গে সঙ্গে খবর দেন থানার বড় বাবুকে।

যদিও ঘটনাস্থল রেল পুলিশের সীমানাভক্ত। কিন্তু গুরুতর ভাবে আহত ছেলেটির প্রাণ সংশয়ের কথা মনে করে থানার বড় বাবু কর্তব্যরত অফিসার ও ফোর্সকে দ্রুত ঘটনাস্থলে পাঠিয়ে দেন এবং নির্দেশ দেন যত শীঘ্র সম্ভব কিশোরটিকে কোন ভালো হাসপাতালে চিকিৎসার জন্য সুবন্দোবস্ত করবার। প্রানের চেয়ে নিয়মকানুন বড় নয়। পুর প্রতিনিধি সুদীপ ঘোষ সাথে সাথে একটি অ্যাম্বুলেন্স(Ambulance) ব্যবস্থা করেন এবং ক্ষত স্থানে গামছা জড়িয়ে তার প্রাথমিক চিকিৎসার জন্য কিছু অর্থ সাহায্য করেন এবং অ্যাম্বুলেন্স চালককে বলেন কলকাতা নিলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করতে সুচিকিৎসার জন্য।পরে বর দেওয়া হয় স্টেশন মাস্টার, আরপিএফ, জিআরপিএফ, এবং কিশোরটির পরিবারের মানুষদের।

ছেলেটির অপারেশন করে দুটি পায়ের গোড়ালি থেকে অঙ্গহানি করা হয়। সফল অস্ত্রোপচারে ছেলেটি ফিরে পায় নতুন জীবন। যাই হোক পুর প্রতিনিধিল এমন মানবিক দৃষ্টান্তমূলক তৎপরতায় এবং সময় মতো হাসপাতালে পৌছতে পারার জন্য প্রাণে বাঁচল একটি ষোলো বছরের কিশোর। চারদিন হাসপাতালে ভর্তি ছেলে টি। মর্মান্তিক দুর্ঘটনায় ছেলের দুটি পায়ের গোড়ালিতে অঙ্গহানি হলে মা ওতার দিদি ভোলেননি নিউ বারাকপুর পুরসভার ১২ নং ওয়ার্ডের পুর প্রতিনিধির মানবিক উদ্যোগের। বুধবার সন্ধ্যায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে মা ও মেয়ে সোজা নিউ বারাকপুর(New Barrackpore) আসেন। পুর প্রতিনিধি র কার্যালয়ে তার সাথে দেখা করেন। কৃতজ্ঞতা জানান। মা বলেন ছেলের জীবন বাঁচিয়ে ছেন মৃত্যুর হাত থেকে। পুর প্রতিনিধি এহেন মানবিকতার কাজে সারাজীবন কৃতজ্ঞ থাকবো। থাকি দত্তপুকুরে। অভাবের সংসারে। পুর প্রতিনিধি সুদীপ ঘোষ এদিন ছেলেটির দ্রুত সুস্থতা কামনা করে তার মায়ের হাতে সাধ্যমতো কিছু ফল ,হরলিক্স এবং আর্থিক সহায়তা করতে ভোলেন নি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের