মানবিক তৃণমূল বিধায়ক, নিজের গাড়িতে বৃদ্ধকে পৌঁছে দিলেন হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণ মানুষের যাতে কোনওরকম অসুবিধা না হয় তা দেখাশোনা করার দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করছেন তৃণমূল সাংসদ ও বিধায়করা। এমনকি পিছিয়ে নেই তারকা প্রার্থীরাও। মাত্র কিছুদিন আগেই ঘূর্ণিঝড় ‘ডানা’-র কবলে পড়েছিল চণ্ডীপুর এলাকা। সেই সময় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে অভিনেতা-বিধায়ক সোহমকে। সম্প্রতি আরেক তৃণমূল বিধায়কের মানবিক সত্ত্বা মুগ্ধ করল সাধারণ মানুষকে। তিনি আর কেউ নন, অশোক নগরের জনদরদী নেতা নারায়ণ গোস্বামী(Narayan Goswami)। বুধবার সন্ধ্যায় অশোক নগর কল্যাণগড় পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের একটি বিদ্যালয়ের মাঠে ‘ওয়ার্ডে বিধায়ক’ কর্মসূচিতে যোগদান করতে আসেন নারায়ণবাবু।

আরও পড়ুনঃ শুরুতেই বাজিমাত পরিণীতার, বেঙ্গল টপারের সিংহাসনে জগদ্ধাত্রী নাকি গীতা? রইল টিআরপি তালিকা

এদিন একে একে বাসিন্দারা কেউ ড্রেনের সমস্যার কথা জানিয়েছেন, আবার কেউ রাস্তার সমস্যার কথা বলেছেন, কেউ আবার বার্ধক্য ভাতা না পাওয়ার কথা জানান বিধায়ককে। এমতাবস্থায় সেখানে হাজির হন বছর সত্তরের বৃদ্ধ কানাইলাল বিশ্বাস। কয়েক বছর ধরে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ, আর্থিক দুরবস্থার কারণে চিকিৎসা করাতে পারছেন না তিনি। বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েরাও তাঁকে দেখেন না।

আরও পড়ুনঃ বয়স এখনও হয়নি ১, ছোট্ট ছোট্ট হাতে মা শুভশ্রীর মেকআপ করতে ব্যস্ত খুদে ইয়ালিনি

বিধায়ককে নিজের দুর্দশার কথা জানানোর পর অসুস্থ বৃদ্ধের চিকিৎসার জন্য নারায়ণবাবু ফোন করেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপারকে এবং ওই বৃদ্ধকে নিজের গাড়িতে করে চিকিৎসার জন্য হাবড়া হাসপাতালে পাঠিয়ে দেন বিধায়ক। এদিন তাঁর মানবিক পদক্ষেপে এলাকাবাসীরা যথেষ্ট খুশি হয়েছেন। শুধু হাসপাতালে ভর্তি করিয়েই থেমে থাকেননি নারায়ণবাবু। অসুস্থ বৃদ্ধের জন্য উপযুক্ত শীতবস্ত্রের ব্যবস্থাও করে দিয়েছেন তিনি। বিধায়কদের এহেন নম্র আচরণে বৃদ্ধ কানাইলালের চোখের কোণ ভিজে গিয়েছে অশ্রুতে। তিনি বিধায়ককে ‘বাবা’ বলেও সম্বোধন করেন। তাঁর নিজের মেয়েরা যা করে দেখাতে পারেনি, একদিনের স্বল্প আলাপে তা করে দেখিয়েছেন এলাকাবাসীর কাছের মানুষ নারায়ণবাবু। অসুস্থ বৃদ্ধের মুখে এদিন শুধুই বিধায়কের প্রশংসা। যদিও নারায়ণবাবুর দাবি, তিনি শুধুমাত্র তিনি কর্তব্য টুকু পালন করেছেন। মানুষের সাহায্যে তাঁদের পাশে দাঁড়াতে যথেষ্ট তৎপর অশোক নগরের জনদরদী বিধায়ক নারায়ণ গোস্বামী।

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল