লেস্টারকে হাফডজন গোল দিয়ে দুরন্ত জয় তুলে নিল ম্যান সিটি

বড় ব্যবধানে জিতেই ২০২১ সাল শেষ করল ম্যাঞ্চেস্টার সিটি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বড় ব্যবধানে জিতেই ২০২১ সাল শেষ করল ম্যাঞ্চেস্টার সিটি। বড়দিনের পরের দিনই বড় ব্যবধানে জয় তুলে দিল পেপ গুয়ার্দিওলার দল।ঘরের মাঠে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৬-৩ গোলে জয় তুলে নিল ম্যান সিটি। বছর শেষে ৯ গোলের এই ম্যাচ তাড়িয়ে-তাড়িয়ে উপভোগ করল সমর্থকরা। 

মাত্র ২৫ মিনিটেই ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল সিটিজেনরা। ৪ গোলে এগিযে থেকেই প্রথমার্ধ শেষ করেছিল তারা। তবে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১০ মিনিটের মধ্যেই স্কোরলাইন ৪-৩ করে ফেলেছিল লেস্টার সিটি। তবে তা সত্ত্বেও বড় জয় থেকে সিটিজেনদের আটকাতে পারেনি লেস্টারের ফুটবলাররা। হাফডজন গোল করে জয় নিয়েই মাঠ ছাড়ে গতবারের ইপিএল চ্যাম্পিয়নরা।

ম্যান সিটির হয়ে গোলগুলি করেন কেভিন ডি ব্রুইন (৫ মিনিট), মাহরেজ (পেনাল্টি-১৫ মিনিট), গুন্ডোগান (২১ মিনিট), রাহিম স্টার্লিং (২৫ মিনিট-পেনাল্টি, ৮৭ মিনিট), লোপোর্তে (৬৯ মিনিট)। 

এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চলতি বছর টেবিলের শীর্ষেই রইল ম্যান সিটি। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার