পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হচ্ছে দিঘা, ১২ কোটি টাকা খরচে নতুন করে সাজানো হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় জায়গা হল দিঘা। কয়েকদিনের ছুটি পেলেই বাঙালিরা  ঘুরে আসে পূর্ব মেদিনীপুরের  এই সমুদ্র সৈকত থেকে। কিছুদিন আগেই ছিল  দুর্গাপুজো এবং কালীপুজো । সেইসময় পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল দিঘায়।

বর্তমানে সামনেই রয়েছে ২৫ ডিসেম্বরের ছুটি । সেইসময় দিঘা, মন্দারমণি, তাজপুর,শঙ্করপুর সহ সৈকত জুড়ে পর্যটকদের ভিড় বাড়বে বলেই অনুমান করছেন হোটেল মালিকেরা। আর এই সময়তেই দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে ১২ কোটি টাকা খরচ করতে চলেছে শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও জেলা প্রশাসন। । বলা বাহুল্য, একাধিক মন্দারমণি থেকে দিঘা যাওয়ার ‘মেরিন ড্রাইভ’ রাস্তা মেরামতের দাবি তুলেছেন হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। এই আবহে এবার তাদের দাবিতেই ১২ কোটি টাকা খরচ করে হবে রাস্তা  মেরামতের  কাজ।

জানা গিয়েছে, এই মেরিন ড্রাইভের রাস্তা মেরামত করতে সময় লাগবে আড়াই মাস। শুধু মেরামত নয় আরও চওড়া করা হবে রাস্তা। অন্যদিকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের পরিকাঠামোর কাজ দিঘায় প্রায় শেষ। তাই বলা যায়, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে শীতের ছুটিতে দিঘা ঘুরতে গেলে থাকবে বেশ কিছু নতুন আকর্ষণ। একথায় বলা যায়, সমুদ্র সৈকতে থাকা দিঘা, মন্দারমণি, তাজপুর এবং শঙ্করপুরকে ঢালে সাজাতে চলেছে শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও জেলা প্রশাসন।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক