দ্বিতীয় বার মা হতে চলেছেন বিগ বস খ্যাত সানা খান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয়বার মা হতে চলেছেন বিগ বস-৬  খ্যাত সানা খান। ২০২৩ সালের জুলাই মাসে সানা খান ও তার স্বামী আনাস সৈয়দ একটি পুত্র সন্তানের জন্ম দেন। আর ছেলের বয়স দেড় হওয়ার আগেই দিলেন সুখবর।    শুক্রবার নিজের  ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে তিনি একথা জানান।

ভিডিও মাধ্যমে তিন থেকে চার হতে চলার সুখবর দিলেন সানা খান ও আনাস সৈয়দ। আর সেই ভিডিও ক্যাপশনে সানা লেখেন,’ এমন উপহার দেওয়ার ক্ষমতা একমাত্র রয়েছে আল্লার। এমন আশীর্বাদ করুন, যাতে আমাদের পরিবারের আরও উন্নতি হয়। যাতে আমাদের আগামী দিনের  পথ চলা আরও উজ্জ্বল হয়।‘

উল্লেখ্য, ২০২০ সালের ২০ নভেম্বর সুরাটে সানা ও আনাস সৈয়দ একসঙ্গে  গাঁটছড়া বাঁধেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে হয় তাদের  বিয়ে। এরপরেই তিনি নিজের নাম পরিবর্তন করে সৈয়দ সানা খান রাখেন।  শুধু তাই নয়  আনাসকে বিয়ে করার আগেই অভিনয় জগত ছেড়ে দেন অভিনেত্রী । বলা বাহুল্য, কেরিয়ারের রেখচিত্র যখন ঊর্ধ্বমুখী, নাম-যশ-খ্যাতির চাকচিক্য ছেড়ে আধ্যাত্মিক পথে হেঁটেছিলেন সানা খান। ইতি টেনেছিলেন অভিনয়ে। ২০১৪ সালের ছবি জয় হোতে অভিনয়ের জন্য সানা   সর্বাধিক পরিচিত পেয়েছিলেন । এরপরেই  ১৫ বছরের অভিনয় জীবনে রাতারাতি ইতি টেনে গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন সানা খান ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে