মেলবোর্নে দ্বিতীয় দিনের শেষেই সিরিজ জয়ের গন্ধ পাচ্ছে অস্ট্রেলিয়া

ফের অ্যাশেজ জয়ের গন্ধ পেতে শুরু করেছে অস্ট্রেলিয়া।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের অ্যাশেজ জয়ের গন্ধ পেতে শুরু করেছে অস্ট্রেলিয়া। চলতি অ্যাশেজে ইতিমধ্যেই ২-০ এগিয়ে গিয়েছে অজিরা। এই মুহূর্তে মেলবোর্নে চলছে সিরিজের তৃতীয় টেস্ট। যাতে রীতিমতো দাপট দেখাচ্ছে প্যাট কামিন্স অ্যান্ড কোম্পানি। দ্বিতীয় দিনের শেষে এখনও পর্যন্ত ৫১ রানে পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। তবে ৪ উইকেট হারিয়েছে জো রুট অ্যান্ড কোম্পানি। তাদের হাতে রয়েছে মাত্র আর ৬টি উইকেট। যা নিয়ে বাকি তিনদিন টিকে থেকে ম্যাচ বাঁচানো ইংরেজদের পক্ষে অসম্ভব ছাড়া আর কিছুই নয়। 

দ্বিতীয় দিনের শেষে ইংরেজদের স্কোর হল ৪ উইকেটে ৩১ রান। ক্রিজে রয়েছেন ওপেনার জো রুট (১২) এবং বেন স্টোকস (২)। শুরু থেকেই ইংরেজদের ওপর আঘাত করতে থাকেন মিচেল স্টার্ক এবং স্কট বোল্যান্ড। দুই পেসারই ২টি করে উইকেট তুলে নিয়েছেন। 

প্রথমে জ্যাক ক্রলিকে (৫) ড্রেসিংরুমের রাস্তা দেখান স্টার্ক। পরের বলেই দাওইদ মালানকে (০) বোল্ড করে দেন এই বাঁ হাতি অজি পেসার। হাসিব হামিদ (৭) এবং জ্যাক লিচকে (০) সাজঘরে ফেরান নবাগত বোল্যান্ড। যার ফলে ইতিমধ্যেই বেশ চাপে পড়ে গিয়েছে ইংল্যান্ড শিবির।  

প্রথম ইনিংসে ব্যাট করে ১৮৫ রান তুলে ছিল জো রুট অ্যান্ড কোম্পানি। জবাবে ব্যাট করতে নেমে ২৬৭ রানে শেষ হয় অজিদের ইনিংস। চার উইকেট তুলে নেন জিমি অ্যান্ডারসন। এখন যা পরিস্থিতি তাতে স্মিথ, ওয়ার্নারদের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার