সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছবি কী সত্যিই বিরুস্কা পুত্রের?

এখানে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, নেটপাড়ায় আকায় হিসেবে যার ছবি ভাইরাল হয়েছে তা কি সত্যিই বিরুস্কার পুত্র?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সন্তানদের নিয়ে বরাবরই সতর্কিত বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। পাপারিৎজি বা ভক্তদের ক্যামেরা সবটা থেকেই নিজের সন্তানদের সবসময় দূরে রাখার চেষ্টা করেন। কেউ যদি ভুলবশতঃ ছবি তুলেও ফেলেন, তবুও তারকা দম্পতির অনুরোধে সেই ছবি মুছে ফেলা হয়। ব্যক্তিগত জীবন নিয়ে খুবই সতর্ক বিরাট-অনুষ্কা। আজ, বর্ডার গাভাস্কার ট্রফির ফার্স্ট টেস্টের তৃতীয় দিন ছিল। ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচটি ২২ নভেম্বর শুরু হয়েছে। তৃতীয় দিনের টেস্ট ম্যাচে প্রথম ব্যাটিং করতে নামে ভারত। আর এদিন অস্ট্রেলিয়ার মাটিতে সর্বাধিক সেনচুরির রেকর্ড গড়েন বিরাট কোহলি। এমনকী সচীনের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। যা কিনা নিঃসন্দেহে বিরাটের কেরিয়ারের দুর্দান্ত জয়। আর এই ম্যাচের প্রথম থেকেই পারথে স্টেডিয়ামে দর্শকাসনে ছিলেন অনুষ্কা শর্মা। যদিও এ প্রথম নয়, স্বামীর প্রতিটি ম্যাচেই তিনি উপস্থিত হন, মাঠে থেকে স্বামিকে উৎসাহ দেন, চলে চুম্বন বিনিময়ের পর্ব। তবে এদিন অভিনেত্রী এসেছিলেন তাঁর একরত্তির ছেলে আকায়কে নিয়ে। আর সেই ছবিই এখন নেটমহলে ভাইরাল। বারবার নিষেধ সত্ত্বেও অভিনেত্রীর অজান্তেই তাঁর ছেলে আকায়ের ছবি তুলে নিয়েছেন কেউ। এখন সেটাই নেটপাড়ায় ভাইরাল। কিন্তু এখানে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, নেটপাড়ায় আকায় হিসেবে যার ছবি ভাইরাল হয়েছে তা কি সত্যিই বিরুস্কার পুত্র?

এই মূহুর্তে স্টেডিয়াম থেকে বিরাটের জন্য অনুষ্কার উল্লাসের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আর তাঁর সঙ্গেই বিরুস্কার ফ্যান ক্লাব থেকে একটি সুন্দর শিশুর ছবি ভাইরাল করা হয়েছে। এরপরেই নেটপাড়ায় রটে যায়, ভাইরাল শিশুটি অনুষ্কা এবং বিরাটের ছেলে আকায় কোহলি। কিন্তু সত্য হল, ছবির শিশুটি আকায় নয়। একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, শিশুটি বিরুস্কার একজন বন্ধুর মেয়ে। কারণ অনুষ্কা এবং বিরাট তাদের মেয়ে ভামিকা এবং ছেলে আকায়ের জন্য নো-ফটো নীতি মেনে চলেন। মেয়ে ভামিকা ৪ বছর বয়স হতে চলল, কিন্তু এখনও মেয়ের মুখ সামনে আনেননি তারকা দম্পতি। চলতি বছর ফেব্রুয়ারিতে ছেলে আকায়ের জন্ম দিয়েছেন অনুষ্কা, ছেলের জন্মের তারকা দম্পতি নিজেই অনুরাগীদের সঙ্গে খুশির খবরটি ভাগ করে নেন। যদিও দ্বিতীয়বার গর্ভাবস্থার বিষয়টি একেবারেই আড়ালে রেখেছিলেন তারকা যুগল। কিন্তু এই নিয়ে কম চর্চা হয়নি।

তাও মুখ খুলতে রাজি ছিলেন না বিরুস্কা জুটি। যদিও বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা নন অভিনেত্রী। ২০২১ সালে মেয়ে ভামিকার মা হন। মেয়ের ৪ বছর বয়স হতে চলল। কিন্তু এখনও মেয়ের মুখ সামনে আনেননি। এদিকে নভেম্বরের শুরুতে, অনুষ্কা এবং বিরাট সংক্ষিপ্ত সময়ের জন্য ভামিকা এবং আকায়কে নিয়ে মুম্বাইতে এসেছিলেন। আর মুম্বই থেকে লন্ডনে ফিরে যাওয়ার সময় ক্রিকেটারকে পাপারাজ্জিদের অভিনেত্রী এবং তাঁর সন্তানদের ছবি না তোলার নির্দেশ দিতে দেখা গিয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছিল, “ক্যামেরা সন্তানদের দিকে ঘোরাবেন না।”

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর