হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত গ্রামে রাস্তা তৈরি না হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,হিঙ্গলগঞ্জ ও নৈহাটি : এবার রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগ। অফিসিয়ালি ভাবে রাস্তা তৈরি হয়ে গেলেও বাস্তবে রাস্তা তৈরি হয়নি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা ।প্রত্যন্ত সুন্দর বনাঞ্চলের উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুম হিঙ্গলগঞ্জের(Hingalganj) রুপমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোস্টমাস্টারের বাড়ি সংলগ্ন প্রায় ১০০ মিটারের বেশি একটি রাস্তা তৈরি করা হয়েছে। সেই রাস্তা তৈরি করার জন্য একটি কংক্রিটের বোর্ড লাগানো হয়েছে। বোর্ডে লেখা রয়েছে মাটির রাস্তা সহ ইটের কাজ। কিন্তু বাস্তবে শুধুমাত্র মাটির রাস্তাটাই হয়েছে। ইটের কাজ আর হয়নি। প্রায় সাড়ে তিন লক্ষ টাকার এই কাজ ন্যূনতম হয়েছে ।

বাকি টাকাটা কোথায় গেল কেন বা শুধুমাত্র মাটির কাজ হল ইটের কাজ হলো না তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি অবিলম্বে তৈরি করা হোক এই রাস্তা। আর এই দুর্নীতির টাকা কোথায় গেল তাও তদন্ত করা হোক। বর্ষায় প্রয়োজনে গ্রামের মানুষজন পোস্ট অফিসে যেতে গেলে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। শুধু তাই নয় পৌষ মাষ্টার সহ পোস্ট অফিসের কর্মীরা প্রয়োজনীয় তথ্য বা অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র গ্রামবাসীদের বাড়িতে পৌঁছতে ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে চরম দুর্ভোগের মুখে পড়ছেন । তাই ওই রাস্তা অবিলম্বে সারানোর দাবি তুলেছেন গ্রামবাসীরা। পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান গোটা বিষয়টি আগের পঞ্চায়েতের বিচারাধীন বিষয় বলে বর্তমান বিডিওর(BDO) কাছ থেকে যাচাই করে সমাধানের পথ খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন।

অন্য দিকে,মঙ্গলবার ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পুজো দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৈহাটি উপনির্বাচনের পর মুখ্যমন্ত্রীর এই নৈহাটি(Naihati) সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সোমবার মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে জেলা প্রশাসনিক স্তরের শীর্ষ কর্তারা নিজেদের মধ্যে রণকৌশল বৈঠক করেন। নৈহাটির বড়মা পুজো সমিতির ট্রাষ্ট্রের সাথে নিরাপত্তা বিষয়ক বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ কর্তারা।ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক অন্যান্য পদস্থ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।বড়মা কমিটির সভাপতি তথা নৈহাটি পৌরসভার(Naiahti Municipality) চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বলেন, কোন রাজনৈতিক কর্মসূচি নয়। মুখ্যমন্ত্রীর অনেক দিনের ইচ্ছাকে মান্যতা দিয়েই মঙ্গলবার তিনি বড়মার দর্শন করতে আসছেন। তাই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক আলোচনা করা হয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের