PAN 2.0: জালিয়াতি রুখতে আসছে নয়া প্যান কার্ড, যোগ হচ্ছে QR codes

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশ জুড়ে বেলাগাম হয়ে উঠেছে সাইবার প্রতারণা। প্যান কার্ড ও মোবাইল ফোনের সিম কার্ড নিয়ে আর্থিক জালিয়াতি চালাচ্ছে প্রতারকরা। এবার সেই আর্থিক জালিয়াতি রুখতে বরসড় পদক্ষেপ নিল মোদি সরকার। প্যান কার্ড বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। চলতি প্যান কার্ডের জায়গায় আনা হচ্ছে নতুন প্যান কার্ড। যা প্যান কার্ড ২.০ হিসাবেই পরিচিত হবে। আর ওই কার্ডে যুক্ত হচ্ছে কিউআর কোর্ড। গতকাল সোমবার (২৫ নভেম্বর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্যান কার্ডে কিউআর কোর্ড যুক্ত করার কাজের জন্য ১,৪৩৫ কোটি টাকা খরচ করার বিষয়েও সিলমোহর দেওয়া হয়েছে। আর্থিক বিশেষজ্ঞদের মতে, ওই সিদ্ধান্তের ফলে প্যান কার্ড অনেক বেশি সুরক্ষিত হবে।

কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক শেষে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘প্যান কার্ড আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পড়েছে। মূলত মধ্যবিত্ত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর সেই সুযোগে অনেক প্রতারক আর্থিক জালিয়াতি চালাচ্ছে। তাই প্যান কার্ডে বদল আনা হচ্ছে। আমরা প্যান ২.০ নামে এক প্রকল্প নিয়েছি। কীভাবে মানুষের প্যান কার্ড সুরক্ষিত রাখা যায় এবং আরও বেশি উন্নত পরিষেবা দেওয়া যায়, তা নিয়ে ভাবা হয়েছে।’

মন্ত্রীর কথায়, ‘প্যান ২.০ প্রকল্পে প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আর্থিক লেনদেন অনেক সহজ হয়ে উঠবে। উন্নত মানের এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে। ব্যক্তিগত তথ্য এবং অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। আর্থিক জালিয়াতির ভয় কিছুটা হলেও কমবে। এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে।’

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের, কী অপরাধ তাঁর?

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি