‘বড়মা’র নামে ফেরিঘাট, ভাটপাড়া ও নৈহাটিতে ওপিডি করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি,নৈহাটি: মঙ্গলবার নৈহাটির বড় মা কালী মন্দিরে পূজা দিতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় মা কালীকে পূজা দেওয়ার পাশাপাশি নৈহাটি ফেরিঘাটকে(Naihati Ferighat) ‘বড়মার’ নামে করার কথা ঘোষণা করেন এবং ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নতুন ওপিডি(OPD) খোলার কথা ঘোষণা করেন তিনি। বিজেপির হাত থেকে লোকসভা ভোটে ব্যারাকপুর ছিনিয়ে নিয়েছে ঘাসফুল। বিধানসভা উপনির্বাচনেও বিপুল ভোটে নৈহাটিতে জয় পেয়েছে তৃণমূল। জোড়াজয় রীতিমতো উজ্জীবিত ব্যারাকপুর শিল্পাঞ্চলের ঘাসফুল শিবির। একবার বড়মার মন্দিরে মা মাটি, মানুষের নাম করে পূজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুজো দিলেন শাড়ি দিয়ে। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মা। পুজো দিয়ে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। পাঁচ বছর আগেকার স্মৃতিকথা শোনান তিনি। কিভাবে নিজের পার্টি অফিসে বসে নৈহাটিবাসীকে অভয় বাণী দিয়েছিলেন সে কথাও এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী(CM)। বড়মার মন্দির সংলগ্ন এলাকায় একটি হাইমক্স লাইট লাগানো হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ফেরিঘাটের উন্নয়নের পাশাপাশি ওই এলাকায় নানা উন্নয়নের কথা তিনি বলেন। মঙ্গলবার ঢালাই শাড়ি ফুল মালা মিষ্টি নিয়ে দুপুরে মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী। তিনি জানান এতদিন পর নৈহাটির বড় মার কাছে পুজো দিতে আসতে পেরে তার ভালো লাগছে। তার আগেই আসার ইচ্ছে ছিল। কিন্তু আসা হয়ে ওঠেনি।

এদিন মুখ্যমন্ত্রী বক্তব্যে উঠে আসে অতীতে নৈহাটি এলাকার ভয়াবহ পরিস্থিতির কথা। কিভাবে বাবা বলে অস্থির সময় তিনি নিজে পার্টি অফিস খুলে বসে এলাকাবাসীকে অভয় দিয়েছিলেন সে কথা তিনি শোনান। মুখ্যমন্ত্রী বলেন তিনি সব সময় চান ব্যারাকপুর, নৈহাটি ,ভাটপাড়া এলাকায় শান্তি বজায় থাকুক। উপ নির্বাচনে জয়ের জন্য এলাকাবাসীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি জানান নৈহাটি ও ভাটপাড়া হাসপাতালে পার্থ ভৌমিকের সাংসদ তহবিলের টাকায় দফায় দফায় দুটি ওপিডি তৈরি করা হবে। যাতে ওই অঞ্চলের মানুষজনকে এক্সরে বা অন্যান্য পরীক্ষা করতে অন্যত্তর ছোটাছুটি করতে না হয় তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বড়মার মন্দিরের(Baro Maa Temple) কাছে একটি পুলিশ ফাঁড়ি হবে। বড়মার মন্দির সংলগ্ন ফেরিঘাটের সংস্কার হবে। ফেরিঘাটের নাম বড়মার নামে হবে। এর জন্য সাংসদ তহবিল থেকে ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের