মদের আসরে বউয়ের নামে কটুক্তি, সহকর্মীকে খুন করল স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি, দত্তপুকুর ও হাওড়া: মদের আসরে বউকে কটুক্তি করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে স্বামী খুন করে এক ব্যক্তিকে। দত্তপুকুরে মিষ্টির দোকানে(Sweets Shop) কর্মরত পরিতোষ পান্ডের দেহ সোমবার সকালে সকালে উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ। পরিতোষের দেহে ও মাথায় আঘাতের চিহ্ন এবং গলায় কাটা দাগ ছিল। তদন্ত করতে নেমে পুলিশ দেখতে পায় পরিতোষ যে মিষ্টির দোকানে কাজ করতেন সেই মিষ্টির দোকানে কর্মরত অন্য কর্মী নিখোঁজ আছেন সকাল থেকে। এরপর তার সন্ধান চালিয়ে বর্ধমানের পূর্বস্থলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়। মঙ্গলবার রাত্রে দত্তপুকুর থানার(Duttapukur P.S.) পুলিশ তাকে নিয়ে আসে।

পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশ্বজিৎ দাস জানিয়েছে, পরশু রাত্তিরে তারা দুজনে একসাথে পরিতোষের বাড়িতে বসে মদ খাচ্ছিল। সেই সময় পরিতোষ বিশ্বজিতের বউ সম্পর্কে কটু মন্তব্য করে। তার পরিপ্রেক্ষিতে তাকে মারধর করে এবং একই সঙ্গে তার বাড়ির বটি দিয়ে গলায় আঘাত করে এবং বাড়ির ভেতরে লোহার রড দিয়ে মাথা আঘাত করে।এরপর সেখান থেকে সে পালিয়ে যায়। লোহার রডটি স্থানীয় একটি পুকুরে ফেলে দিয়েছে বলে পুলিশকে জানিয়েছে বিশ্বজিৎ। শুধু কি বউয়ের প্রতি কুমন্তব্য নাকি টাকা পয়সা সংক্রান্ত অন্য কোনো জটিলতা আছে সমস্তটাই খতিয়ে দেখছে দত্তপুকুর থানার পুলিশ।

ধৃত বিশ্বজিৎকে মঙ্গল করার আদালতে পেশ করে তদন্তের সাথে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মিষ্টির দোকানের মালিকের বয়ান রেকর্ড করছে পুলিশ।অন্যদিকে,মঙ্গলবার হাওড়ার বাগনানের একটি স্কুলে স্বয়ংসিদ্ধা কর্মসূচি নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। স্কুলে টিনেজারদের মধ্যে সাইবার অপরাধ এবং আইন সম্পর্কে সচেতন করেন বাগনান থানার(Bagnan P.S.) আইসি অভিজিৎ দাস। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোন কম ব্যবহার করার পরামর্শ দেন অভিজিৎ বাবু। কয়েকশো ছাত্র ছাত্রী এদিন এই কর্মশালায় অংশ নেয়। পুলিশি এই উদ্যোগে খুশি অভিভাবকরাও।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের