মুখ্যমন্ত্রীর নির্দেশে বেআইনি জমি উদ্ধার করতে আসরে নামলেন বি এল আর ও

Share:

নিজস্ব প্রতিনিধি,বাদুড়িয়া: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের চরগন পাড়ার ঘটনা। এই এলাকায় বেশ কিছু ইটভাটা রয়েছে যারা ইছামতির ডগ কেটে অবৈধভাবে বালি মাটি ঢোকাছে বলে অভিযোগ উঠছিল। প্রায় ৪০০ বিঘা জমি দখল করে বেআইনিভাবে এলাকার পাঁচটি ইটভাটা ব্যবসা চালাতো বলে অভিযোগ। দীর্ঘ ১০ বছর ধরে বেআইনিভাবে ইছামতি নদীর(Ichamoti River) পাড় দখল করে ডগ কেটে নদীর মাটি বালি তুলছিল। এর জন্য এক দিকে পরিবেশের ভারসাম্য নষ্ট, অন্যদিকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে এই নদীর চর কেটে ভাটার কাজে লাগাচ্ছিল। কিছুদিন আগে নবান্নে মুখ্যমন্ত্রী নির্দেশ” বেআইনি জমি উদ্ধার করতে হবে,সেই মত এবার বাদুড়িয়া ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর দখল করা সেই জমিতে সরকারী নিয়ম অনুযায়ী সাইনবোর্ড লাগিয়ে দিল। বাদুড়িয়া পৌরসভা ও ভূমি রাজস্ব দপ্তর যৌথভাবে সেখানে রাজ্য সরকারের একটি প্রজেক্ট তৈরি করার জন্য সাইনবোর্ড লাগানো হয়েছে।

এই ইট ভাটা শিল্প বন্ধ হয়ে যাওয়ার পরে প্রায় দশ হাজার শ্রমিক তারা কাজ হারাবেন ।দৈনন্দিন জীবনে রুজি রোজগার থেকে বঞ্চিত হবেন। বাদুড়িয়ার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের রেভিনিউ অফিসার বিজন গাইন বলেন, ইছামতি নদীর চর জেগেছিল। ওই ফাঁকা জমিটা বেআইনিভাবে কাজে লাগাচ্ছিল কিছু অসাধু ব্যবসায়ী ।আমাদের কাছে খবর আসলে আমরা সেই জমি উদ্ধার করেছি ।সেখানে সরকারী সাইনবোর্ড লাগানো হয়েছে। বসিরহাট মহকুমা জুড়ে বেশ কিছু ইটভাটা রমরমিয়ে চালাচ্ছে সরকারি জমি দখল করে। বেআইনিভাবে নদী থেকে কাঁচামাল সংগ্রহ করে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদের ব্যবসা চালাচ্ছেন। যার ফলে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে অন্যদিকে নদীর নাভ্যতা হারাচ্ছে সমাজের বিশিষ্ট মানুষরা চাইছে দ্রুত এই জমিগুলো চিহ্নিত করে উদ্ধার করা হোক।

তা না হলে ইছামতি নদীর যে অবস্থা হচ্ছে দিন দিন তাতে করে বোঝাই যাচ্ছে আগামী দিন বসিরহাট শহর জলের তলায় চলে যেতে পারে।এদিকে,সীমান্ত থেকে চারজন বাংলাদেশীকে গ্রেফতার করে আদালতে পেশ করল স্বরূপনগর থানার পুলিশ।অবৈধভাবে বাংলাদেশের যাওয়ার সময় চারজন বাংলাদেশীকে গ্রেফতার করে, বসিরহাট মহাকুমা আদালতে পেশ করলে স্বরূপনগর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, স্বরূপনগরের ভারত বাংলাদেশ বিথারি সীমান্ত ও তারালি সীমান্ত দিয়ে এদিন ভোরবেলা চারজন বাংলাদেশের নাগরিক তারা ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাবার চেষ্টা করে।সেই সময় সীমন্তরক্ষী বাহিনী জোয়ানরা তাদেরকে জিজ্ঞাসা করলে কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে আটক করে, স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয়।এরপর স্বরূপনগর থানার পুলিশের পক্ষ থেকে ওই চারজন বাংলাদেশীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, তারা কাজের সন্ধানে ভারতে দীর্ঘদিন ধরে বসবাস করত।এরপর আজ ভোরবেলা তারা বাংলাদেশে বাড়ি ফিরছিল অবৈধভাবে।স্বরূপনগর থানা পুলিশ ওই চারজন বাংলাদেশীকে গ্রেফতার করে আজ বসিরহাট মহকুমা আদালতে(Bashirhat Court) পেশ করে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের