চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চিন্ময় প্রভুর মুক্তির জন্য মোল্লা ‌ইউনূসকে ২৪ ঘন্টার সময় বেঁধে দিল সনাতনী জাগরণ জোট

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাষ্ট্রদ্রোহ মামলায় ধৃত ধর্মীয় নেতা তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির জন্য মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকারকে ২৪ ঘন্টা সময় দিয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। ২৪ ঘন্টার মধ্যে চিন্ময় প্রভুকে মুক্তি না দেওয়া হলে ‘অহিংস আন্দোলন’ আরও জোরালো করার হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ নেতারা। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বেই ওই আন্দোলন ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

শেখ হাসিনা জমানা পতনের পরেই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ। বিএনপি-জামায়াত ‌ইসলামীর মতো মূলধারার রাজনৈতিক দলের পাশাপাশি বেশ হিযবুত তাহরী, আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা ঝাঁপিয়ে পড়েছে হিন্দুদের উপরে। বাড়ি-ঘর লুঠ করার পাশাপাশি অগ্নিসংযোগ করা, মন্দির পুড়িয়ে ফেলা, কোনও কিছু বাকি থাকছে না। আর হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছিলেন ইসকন সংগঠক তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। যিনি সনাতন ধর্মাবলম্বীদের কাছে চিন্ময় প্রভু হিসাবেই পরিচিত। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম, রংপুর-সহ বিভিন্ন জায়গায় তাঁর উদ্যোগেই বিশাল হিন্দু সমাবেশের আয়োজন হয়। তাতেই মাথা ঘুরে যায় মোল্‌লা মুহাম্‌মদ ইউনূস সরকারের। গতকাল সোমবার (২৫ নভেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে তাঁকে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার  করা হয়।

চিন্ময় প্রভুর গ্রেফতারের খবরে ফুঁসে ওঠেন গোটা দেশের হিন্দুরা। রাতেই রাজপথে নামেন সনাতন ধর্মাবলম্বীরা। অবিলম্বে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্রের মুক্তির দাবি জানান। সেই দাবি মানেনি মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। ‌এদিন বেলা ১১টার দিকে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে হাজির করা হয়। তার পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। বেলা পৌনে ১২টার দিকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে জামিন আর্জি খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুর ১২টার পরপরই  চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন চিন্ময় কৃষ্ণের অনুসারী এবং আইনজীবীদের একাংশ। চিন্ময় প্রভুকে বহন করা প্রিজনভ্যান আটকে  স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় তিন ঘণ্টা প্রিজনভ্যান আটকে রাখা হয়। এর পরেই পুলিশ প্রধান বাহারুল ইসলাম চট্টগ্রামের পুলিশ কমিশনারকে নির্দেশ দেন, বিক্ষোভকারীদের মেরে সরিয়ে দিতে। সেই নির্দেশ পাওয়ার পরে  অ্যাকশনে যায় পুলিশ। বিক্ষোভকারীদের উপরে ঝাঁপিয়ে পড়ে। বেধড়ক লাঠিচার্জের পাশাপাশি এলোপাথাড়ি কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করে। এমনকি গুলি চালানোরও হুমকি দেয়। দুই পক্ষের  সংর্ঘষে রণক্ষেত্র পরিণত হয় আদালত চত্বর। পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষের ঘটনায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন শিক্ষানবীশ আইনজীবী নিহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আলিফকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এক জরুরি সাংবাদিক সম্মেলন করেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের শীর্ষ নেতারা। সাংবাদিক সম্মেলনে জোটের কেন্দ্রীয় প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার আগামিকাল বুধবারের (২৭ নভেম্বর)  মধ্যে চিন্ময় দাসকে মুক্তি দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘এই দেশে একটি নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ধরে নিয়েছিলাম, ছাত্র আন্দোলনে অনেক ছাত্ররা বলিদান দিয়েছে। এর মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেই স্বপ্ন, আবার আমরা দেখলাম সব কিছুতেই সনাতনী সম্প্রদায়কে বলির পাঠা হিসেবে ব্যবহার করা হচ্ছে। গতকাল সোমবার পুলিশের অনুমতি নিয়ে বিক্ষোভ সভার ‌আয়োজনের পরেও কিছু দুষ্কৃতকারী আমাদের উপর আক্রমণ চালিয়েছে। একজন এখনও গুরুতর অসুস্থ আইসিইউতে আছেন। দুই বোনকে পেটানো হয়েছে, শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ