ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল গাড়ি, মর্মান্তিক মৃত্যু ৫ চিকিৎসকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাকভোরে  মর্মান্তিক দুর্ঘটনা। বুধবার ভোরে  আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে একটি চার চাকা গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই প্রাণ হারান পাঁচজন চিকিৎসক। জানা গিয়েছে, তাঁরা সকলে গাড়ি করে  একটি বিয়ের বাড়ির অনুষ্ঠান থেকে ফিরছিল। আর তখনই ঘটে দুর্ঘটনাটি।  নিহতরা সকলেই  সাইফাইয়ের উত্তরপ্রদেশ ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সেসের স্নাতকোত্তর পড়ুয়া।

পুলিশ সূত্রে খবর, এদিন ভোর ৩ টে ৩০ মিনিট নাগাদ একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে  ডিভাইডারে ধাক্কা মারে। আর সেইসময় উল্টো দিক থেকে  আসছিল একটি ট্রাক। এরপরেই ওই ট্রাকটি এসে গাড়িটির পিছন দিকে ধাক্কা মারে। আর তাতেই দুমড়েমুচড়ে  যায় গাড়িটি। প্রাণ হারালেন পাঁচজন চিকিৎসকেরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিল আর সেইজন্য এদিন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার পর  চিকিৎসকদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। এখন পর্যন্ত একজন গুরুত্বর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে খবর ।

 দুর্ঘটনায়  নিহতরা হলেন ডঃ অনিরুদ্ধ ভার্মা, ডাঃ সন্তোষ কুমার মৌর্য, ডঃ জয়বীর সিং, ডাঃ অরুণ কুমার এবং ডাঃ নারদেব। এই দুর্ঘটনা প্রসঙ্গে তিরওয়ার সার্কেল অফিসার প্রিয়াঙ্কা বাজপেয়ী জানিয়েছেন, “আজ ভোর সাড়ে তিনটে নাগাদ লখনউ থেকে আগ্রাগামী একটি স্করপিও গাড়ি আচমকাই ডিভাইডারে ধাক্কা মারে। তাতেই প্রাণ হারিয়েছেন চিকিৎসকেরা।“ ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে