নতুন Suzuki V-Strom 160 ADV: এবার হবে অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বপ্নপূরণ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিখ্যাত গাড়ি নির্মাতা সংস্থা Suzuki বাজারে নিয়ে এসেছে তাদের V-Strom সিরিজের নয়া গাড়ি V-Strom 160 ADV। নয়া বাইকটি শহরের রাস্তায় যেমন উপযুক্ত, তেমনি অফ-রোড ট্র্যাকেও দারুণ কার্যকর। বর্তমানে এটি শুধু লাতিন আমেরিকার কলম্বিয়ায় পাওয়া যাচ্ছে। তবে ভারতের বাজারেও এটি আসার সম্ভাবনা রয়েছে। বাইকটির ডিজাইন Haojue DL160-এর সঙ্গে মিল রয়েছে।

আকর্ষণীয় ডিজাইন ও রঙের বৈচিত্র্য

নতুন V-Strom 160-এর আকর্ষণীয় ডিজাইন এবং রঙ বাইকপ্রেমীদের মুগ্ধ করবে। এই মডেলে V-Strom-এর ক্লাসিক ডিজাইন ফিচারগুলো বিদ্যমান, যেমন উঁচু ফ্রন্ট ফেন্ডার, স্বচ্ছ উইন্ডস্ক্রিন, ফুয়েল ট্যাংক এবং উঁচুতে থাকা এক্সজস্ট। আরও রয়েছে ডিজিটাল ড্যাশবোর্ড, KYB মনো-শক সাসপেনশন এবং USB চার্জিং পোর্ট।

বাইকটি দুইটি প্রধান রং-য়ে পাওয়া যাচ্ছে। ওই দুই রং হল-হলুদ-নীল এবং সাদা-নীল।

পারফরম্যান্স ও স্পেসিফিকেশন

V-Strom 160-এ রয়েছে 160cc SOHC, FI ইঞ্জিন, যা 14.75 hp পাওয়ার এবং 14 Nm টর্ক প্রদান করে। এতে রয়েছে 5 গিয়ারবক্স। 13 লিটার ফুয়েল ট্যাংক, 148 কেজি ওজন এবং 795 মিমি সিটের উচ্চতা বাইকটিকে নতুন রাইডারদের জন্যও সহজলভ্য করে তুলেছে।

বাইকটির 17 ইঞ্চি Alloy Wheel এবং Dual Channel ABS-সহ ডিস্ক ব্রেক রাইডারদের নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া 160 mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স হালকা অফ-রোডিংয়ের জন্য যথেষ্ট।

ভারতে আসার সম্ভাবনা

বর্তমানে Hero Xpulse এই সেগমেন্টে আধিপত্য করছে। তবে, V-Strom 160 যদি প্রতিযোগিতামূলক দামে আসে, তাহলে এটি শহুরে রাইডারদের মধ্যে বেশ জনপ্রিয় হতে পারে। Suzuki এখনও ভারতের লঞ্চ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবে বাইকটির প্রতি ক্রমবর্ধমান আগ্রহ ভারতীয় বাজারে এর সম্ভাবনাকে জোরদার করছে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের