বনগাঁ ও চাকদায় বাংলাদেশের সনাতনী ঐক্য মঞ্চের চিন্ময় দাস প্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ ও চাকদা : বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার ও চিন্ময় দাস প্রভুর মুক্তি দাবিতে দিকে দিকে চলছে আন্দোলন। বাদ পরলো না উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ(Banga)। বুধবার বিকালে বনগাঁ বাটার মোড়ে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে চিন্ময় দাস প্রভুর মুক্তির দাবিতে বিক্ষোভ অবরোধ দেখানো হয়।বিক্ষোভকারীদের দাবি ইউনুস সরকার আসার পর থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বেড়েছে। খুন ধর্ষণ থেকে শুরু করে একাধিক ঘটনার খবর পাওয়া যাচ্ছে। হিন্দুদের এই নির্যাতনের প্রতিবাদ করায় বাংলাদেশের ইসকনের প্রভু চিন্ময় দাস কোন কারণ ছাড়া গ্রেফতার করেছ ওই দেশের প্রশাসন। অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি ও হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনর হুঁশিয়ারিও দেন তারা।এদিন বনগাঁ বাটার মোড়ে(Banga Batar More) থেকে মিছিল শুরু করে বনগাঁ মতিগঞ্জ ঘুরে ফের বাটার মোড়ে এসে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা।

প্রায় আধঘণ্টা এই বিক্ষোভ অবরোধ চলে। এবং সেখান থেকে সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা হুঁশিয়ারি দেন হিন্দুদের উপর এই অত্যাচার বন্ধ না হলে আগামীতে পেট্রাপোল বন্দরে(Petropol Border) বৃহত্তর আন্দোলনের নামবে। অন্যদিকে,বাংলাদেশে বাংলাদেশ পুলিশ এর হাতে গ্রেফতার চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে এ এবার আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল ভারতেও। আর তারই অঙ্গ হিসেবে বুধবার বিকেলে চাকদা, রানাঘাট ও ধানতলায়(Dhantala) প্রতিবাদ মিছিল সংগঠিত করল সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষজন। সূত্রের খবর, সোমবার বাংলাদেশে ইসকন এর মহারাজ চিন্ময় প্রভুকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। আর এর পর থেকেই চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে গর্জে উঠেছেন সনাতনীরা। আর এবার সেই দাবিতেই বুধবার চাকদা ও রানাঘাটের রাজপথে মিছিল করে হিন্দু সনাতনীরা। তাদের দাবি অবিলম্বে চিন্ময় প্রভুকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে।

এদিন হিন্দু সনাতনীরা হরিনাম সংকীর্তন এর মধ্যে দিয়ে প্রতিবাদ মিছিল সংগঠিত করে। বুধবার এই প্রসঙ্গে আন্দোলনকারীরা জানান এই আন্দোলন লাগাতার চলবে। কলকাতাতেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই এক ইস্যুতে বিক্ষোভ মিছিল রবীন্দ্র সদন থেকে পার্ক সার্কাসে বাংলাদেশ হাই কমিশনের অফিস পর্যন্ত যায়। সেখানে বিজেপির আট জন বিধায়ক চিন্ময় প্রভুর মুক্তি দাবি জানিয়ে ডেপুটেশন জমা দেয়। একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন এখনই ১০০ শতাংশ বাংলাদেশের ভিসা ইস্যু করা বন্ধ করা হোক। আগামী সোমবার পেট্রোপোল সীমান্তে সনাতনীদের নিয়ে তিনি বিক্ষোভ দেখাবেন বলেও ঘোষণা করেন। বাংলাদেশে বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্ত এক মন্ত্রীর ভারতবিদ্বেষী বক্তব্যকে সামনে রেখে শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেন, চিকিৎসা করাতে ইসলামাবাদ বা করাচি যান। কলকাতায় আসবেন না।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের