Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা ঠেকাতে ফের রাজ্যে জারি হতে পারে কঠোর বিধিনিষেধ, জানালেন মমতা

আতঙ্কের নাম ওমিক্রন, করোনার এই নয়া প্রজাতিকে হাল্কা ভাবে নিতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: আতঙ্কের নাম ওমিক্রন, করোনার এই নয়া প্রজাতিকে হাল্কা ভাবে নিতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার গঙ্গাসাগর সংক্রান্ত বৈঠক চলাকালীন স্বাস্থ্য সচিব নারায়াণ স্বরূপ নিগমকে সতর্ক করেছেন মমতা। বিশেষ করে বিদেশ থেকে যারা আসছেন তাদের থেকেই করোনার নয়া প্রজাতি ওমিক্রন ছড়াতে পারে। সঙ্গে নানা মেলা ও উৎসবের মধ্যে দিয়েই যাচ্ছে রাজ্য। সেই কারণেই গত দু’দিনে রাজ্যে বেড়েছে করোনার পজিটিভিটি রেট। আবার সেই ভয়ঙ্কর পরিস্থিতি যাতে ফিরে না আসে তাই আগেভাগেই শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সোমবার মুখ্যমন্ত্রী বলেছেন, ‘ওমিক্রন খুব দ্রুত ছড়ায়। তাই সেই ঝড় ঠেকাতে আগামী দিনে হয়ত কঠোর বিধিনিষেধ লাগু করতে হতে পারে। তবে এখনই কিছু করা হবে না। বাইরে থেকে এ রাজ্যে ওমিক্রন নিয়ে ঢুকছে তাই করোনা বিধি আলগা করা যাবে না। প্রয়োজন হলে আগের মত ফের কড়া বিধিনিষেধ লাগু হতে পারে।’ রাজ্যে আপাতত চারজন ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। জারি রয়েছে নৈশ্য কার্ফু। এদিনই কেন্দ্রের তরফে রাজ্যে একাধিক নির্দেশ এসেছে ওমিক্রন নিয়েই। এছাড়াও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী দফায় দফায় জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। একগুচ্ছ নির্দেশ দিয়ে মুখ্যসচিব বলেছেন, প্রতি জেলায় কোভিডের টেস্ট ও কনট্র্যাক ট্রেসিং বাড়াতে হবে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। করোনার দ্বিতীয় ঢেউ-এর সময় যা যা নিয়ম মানা হয়েছিল সেগুলি বলবৎ করতে হবে।

এছাড়াও প্রতি হাসপাতালে করোনার চিকিৎসার জন্য শয্যা বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যেভাবে করোনার সংক্রমণের গ্রাফ বাড়ছে তাতে আগামী ২৫-৩০ দিনের মধ্যে সেই গ্রাফ আরও বাড়তে পারে। তাই কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন মমতা।

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের