নিউব্যারাকপুর থানার পুলিশের তৎপরতায় ধৃত ভিন রাজ্যের দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ ব্যারাকপুর : রাজস্থান থেকেই দুষ্কৃতীদল এভাবে রাজ্যে এসে টার্গেট করত এটিএম মেশিন! পুলিশের তৎপরতায় অবশেষে জালে ভিন রাজ্যের ডাকাত। হাতেনাতে ধরা হল তাকে। বৃহস্পতিবার দুপুরে ঘোলা(Ghola) এসিপি তনয় চ্যাটার্জি জানান। পুলিশ সূত্রে জানা যায়, ভিন রাজ্য থেকে ঘোলা থানায় একটি ফোন আসে। সেখানেই জানানো হয় দুষ্কৃতিদের এটিএম ভাঙার কথা। খবরপাওয়ার পরই তৎপর হয় পুলিশ। নিউ বারাকপুর ও ঘোলা থানার মাঝামাঝি মুড়াগাছা লোকনাথ মন্দিরের কাছে এক বেসরকারী ব্যাঙ্কের একটি এটিএম এ ডাকাতির উদ্দেশ্যে গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছিল। ঘোলা থানার পেট্রোলিং ভ্যানের অফিসারের সন্দেহ হওয়া, তাদের ধরা হয়।

পুলিশকে দেখেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুজন। যদিও আসলাম খান নামে বছর ২৮ এর এক দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। তার বাড়ি রাজস্থানের আলোয়ার জেলায় বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি বড় স্ক্রু ড্রাইভার, একটি এলপিজি ছোট গ্যাস সিলিন্ডার, একটি অক্সি অ্যাসোটিলিন গ্যাস কাটার ও অন্যান্য চুরির কাজে ব্যবহৃত সামগ্রী। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা এর আগেও রাজস্থান সহ বিভিন্ন জায়গায় এ ধরনের ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

রাজ্যের আর কোথায় কোথায় এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ঘোলা এসিপি(ACP) তনয় চ্যাটার্জি। পাশাপাশি পলাতক দুষ্কৃতির খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। বুধবার ওই দুষ্কৃতীকে ব্যারাকপুর মহকুমা আদালতে(Barrackpore Court) হাজির করা হলে বিচারক দশ দিনের পুলিশি হেফাজতের রাখার নির্দেশ দেয় ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের