ছুটির দিনে নৈশভোজ করুন চিকেনের সুস্বাদু এই পদ দিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি : ছুটির দিনে একটু ভালমন্দ না হলে কি চলে।রাতের ডিনারে কি বানাবেন ভাবছেন ? শরীরের ভাল-মন্দের কথা ভেবে খাসির মাংস খাওয়া তো অনেক আগেই বন্ধ করেছেন। দুধের স্বাদ ঘোলে মেটাতে মুরগির মাংসই ভরসা। ঝোল কিংবা কষা নয় বানিয়ে নিন ধনিয়া চিকেন। ভাত বা রুটির সঙ্গে একেবারে জমে যাবে। জেনে নিন চিকেনের এই সু্স্বাদু পদটি বানাবেন কীভাবে।

উপকরণ : ৫০০ গ্রাম মুরগির মাংস, ৪ চা চামচ টক দই, ১/২ পাতিলেবুর রস, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ১/২কাপ সর্ষের তেল, চামচ চিনি, স্বাদ মত লবন,  ধনেপাতা ১ আঁটি বাটা, ১/২কাপ পেঁয়াজ কুচি

প্রণালী : প্রথমে মাংস ভাল করে ধুয়ে নিতে হবে। সব মশলা হাতের সামনে নিয়ে নিতে হবে। এবার মাংস গুলোকে ভালো করে সব মশলা ও দই দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে ঘন্টা খানেক। এরপর কড়াইয়তে হাল্কা করে ভেজে নিন।

এরপরে কড়াইতে তেল দিয়ে গরম করে নিন। তেল ফুটতে শুরু করলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন। এবার খুব ভালো করে ভেজে মেখে রাখা মাংস দিয়ে দিতে হবে। ঢাকনা চাপা দিয়ে ভাল করে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নিয়ে ধনে পাতা বাটা দিয়ে দিতে হবে। আবার ও কষাতে হবে শেষে একটি জল দিয়ে দিতে হবে। জল ফুটে উঠলে লেবুর রস দিয়ে মিশিয়ে দিতে হবে।একটু মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিতে হবে।ব্যাস গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে জমে যাবে ডিনার।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই