নিম্নচাপের জেরে বৃষ্টির কারনে ঝাড়গ্রাম জেলায় ধান ও সব্জি চাষের ব্যাপক ক্ষতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম:নিম্নচাপের জেরে বৃষ্টির কারনে ঝাড়গ্রাম জেলায় ধান ও সব্জি চাষের ক্ষতির আশঙ্কা। শনিবার ভোর রাত থেকে নিম্ন চাপের জেরে বৃষ্টির কারনে ঝাড়গ্রাম জেলা(Jhargram District) জুড়ে ধান ও সব্জি চায়ের ক্ষতির আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল, নয়াগ্রাম, ঝাড়গ্রাম, জামবনি, গোপীবল্লভপুর এক ও দুই, বিনপুর ১ ও ২ ব্লকের বিভিন্ন এলাকার চাষীরা। প্রায় দুই মাস আগে ঘূর্ণিঝড় ডানার ফলে ফসলের অনেক ক্ষতি হয়েছে। সেই ফসলের ক্ষতি পূরণ এখনো চাষীরা পায় নি। যখন মাঠ থেকে চাষীরা পাকা ধান খামারে তুলবে ঠিক সেই সময় নিম্নচাপের জেরে বৃষ্টির কারণে মাঠে থাকা পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন এলাকার চাষিরা।

যদি আরো ভারী বৃষ্টি হয় তাহলে মাঠে থাকা পাকা ধান অঙ্কুর বেরিয়ে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। যার ফলে ধান চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার কৃষি প্রধান এলাকার বাসিন্দারা। ধান চাষের পাশাপাশি আলু সহ বিভিন্ন সবজি চাষ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার চাষীরা। তাই নিম্নচাপের কারণে ভারী বৃষ্টি হলে প্রচুর ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন চাষিরা। সাঁকরাইল(Sakrail) পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ মথুর মাহাতো বলেন, বিষয়টি নজর রয়েছে প্রশাসনের, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee) কৃষকদের পাশে রয়েছে। যদি নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হয় তাহলে প্রচুর ফসলের ক্ষতি হবে, যাদের ফসলের ক্ষতি হবে তারা যাতে সরকারিভাবে ক্ষতিপূরণ পায় সে ব্যাপারে তিনি বিষয়টি প্রশাসনের আধিকারিকদের জানাবেন বলে জানান।

অন্যদিকে,দক্ষিণ ২৪ পরগনা ভাঙ্গড় থানা(Bhangar P.S.) অন্তর্গত ঘটকপুকুর এলাকা একটি ব্যাটারির দোকানে গত চলতি মাসের ২৭ এ নভেম্বর বুধবার রাত্রেবেলা শাটার ভেঙে ৮৫ খানা বড় গাড়ির ব্যাটারি চুরি হয়ে যায়। যার বাজার মূল্য প্রায় নয় লক্ষ টাকা, অভিযোগ করেছিল ভাঙ্গড় থানায়, অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমেছিল ভাঙ্গড় থানার পুলিশ।, গতকাল শুক্রবার গভীর রাত্রে ওই দোকানের কর্মচারী সাকচুড়া বাজার সংলগ্ন এলাকায় টাকি রোডের কাছে একটি পুরনো গাড়ি কাটাই এর দোকানে এসে ব্যাটারি খোঁজ করতে যান, তখনই দোকানদার বলে ওঠে নতুন ব্যাটারি আছে, ব্যাটারির দেখে চিনতে পেরে সঙ্গে সঙ্গে ভাঙড় থানায় ফোন করে। ভাঙ্গড় থানার পুলিশ বসিরহাট থানাকে(Bashirhat P.S.) সঙ্গে নিয়ে যৌথ উদ্যোগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৫৯ খানা ব্যাটারি উদ্ধার করেছে।

পাশাপাশি উদ্ধার হয়েছে ওই দোকানের সিসিটিভি (CCTV)ক্যামেরার হার্ডডিস্ক সেই সিসি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে পুলিশ। তদন্তের স্বার্থে, সেই পুরনো গাড়ি কাটার এর দোকানের মালিক ভাব বুঝতে পেরে দোকান ছেড়ে পালিয়ে যান, তার বাড়িতে হানা দেয় পুলিশ, বাড়ির সকল সদস্য পলাতক। ব্যাটারিগুলো উদ্ধার করে প্রথমে বসিরহাট থানায় নিয়ে যায়, তারপরে ভাঙ্গড় থানাতে নিয়ে চলে যায় ভাঙ্গড় থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আমরা কাউকে এখনো আটক বা গ্রেফতার করতে পারিনি তবে তদন্তে থাকবে পরবর্তী পদক্ষেপের জন্য।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য