‘এত খোলামেলা পোশাকে দেখব আশা করিনি’, উষ্ণ ফটোশুটে কটাক্ষের শিকার শ্রদ্ধা কাপুর

Share:

নিজস্ব প্রতিনিধি: সুন্দরী এবং সুঅভিনেত্রী হিসেবে বলিউডে বিশেষ পরিচিতি রয়েছে শ্রদ্ধা কাপুরের(Sraddha Kapoor)। ‘স্ত্রী ২’(Stree 2 Movie) ছবির সাফল্যের রেশ ধরেই এই মুহূর্তে বি-টাউনে যথেষ্ট চর্চিত হচ্ছেন শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা। কিন্তু সম্প্রতি এক খোলামেলা ফটোশুটের(Hot Photoshoot) কারণে নেটিজেনদের নিন্দার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। তাঁকে এই ধরণের পোশাকে একেবারেই আশা করেননি অনুরাগীরা, এর ফলে কটাক্ষের ঝড় বয়ে গিয়েছে কমেন্ট বক্সে।

আরও পড়ুনঃ অত্যাশ্চর্য ঘটনা! যোগীরাজ্যে জন্ম নিল মানবরূপী ছাগল, ছবি দেখে চোখ কপালে উঠল নেটিজেনদের

প্রকৃতপক্ষে এদিন এক পাপারাজ্জি চ্যানেল থেকে শেয়ার করা হয়েছে শ্রদ্ধার বেশ কিছু ছবি। বোঝাই যাচ্ছে এটি অভিনেত্রীর সাম্প্রতিক একটি ফটোশুট। এদিনের পোস্ট হওয়া ছবিতে শ্রদ্ধার পরনে ছিল কালো রঙের পোশাক। কিন্তু পোশাকের দৈর্ঘ্য অত্যন্ত স্বল্প। এছাড়াও কালো পোশাকটি ডিপনেক হওয়ার কারণে উন্মুক্ত হয়েছে অভিনেত্রীর ক্লিভেজ। এককথায় বলতে গেলে, এদিন একেবারে সাহসী অবতারে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন নায়িকা।

ছবিগুলি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় জোর সমালোচনা। অনুরাগীদের অনেকেই শ্রদ্ধার প্রশংসা করলেও এদিন তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ। কেউ কেউ লিখলেন, ‘এত খোলামেলা পোশাকে আপনাকে দেখব এটা আশা করিনি’, অপরজন লিখলেন, ‘প্রচারে আসার জন্য খোলামেলা পোশাক পরার দরকার নেই, আপনি এমনিই সুন্দরী’।

আরও পড়ুনঃ জন্মদিনে ভগবান কাল ভৈরবকে কেক খাওয়াচ্ছেন এক মহিলা, ভিডিও দেখে চটে লাল নেটিজেনরা

‘তু ঝুটি ম্যায় মক্কর’, ‘স্ত্রী ২’ ছবিগুলিতে যথেষ্ট প্রশংসিত হয়েছে শ্রদ্ধার কাজ। কয়েকদিন আগেই টাইগার শ্রফের ‘বাঘী ৪’-এর পোস্টার মুক্তি পেয়েছে। এর আগের সিক্যুয়েলগুলিতে নায়িকার চরিত্রে দেখা গেছে শ্রদ্ধাকে। এবারেও বাঘী ফ্র্যাঞ্চাইজিতে নায়িকাকে নেওয়ার কথা ভাবছেন নির্মাতারা। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি ছবির নায়িকার কথা ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে