আদালতের নির্দেশে মগরাতে অপরাধী ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, আহত ৩ ,ধৃত ১১

Share:

নিজস্ব প্রতিনিধি ,মগরা: আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা নিয়ে মগরাতে অপরাধী ধরতে গিয়ে আক্রমণের মুখে পড়ল পুলিশ। রবিবার রাতে এই ঘটনাটি ঘটে হুগলি জেলার মগরাতে(Magra)। পুলিশের হাতে থাকা গ্রেফতারি পরোয়ানা ছিঁড়ে ফেলে দেয় গ্রামবাসীরা। তিনজন পুলিশ কর্মী গুরুতর আহত হন। পুলিশের উপর আক্রমণের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের সোমবার আদালতে হাজির করা হলে ১৪ দিন গেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। জানা গেছে, ২০২৩ সালের একটি ঘটনায় আদালত দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আদালতের সেই নির্দেশে রবিবার রাতে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করতে মগরা থানার বাসুদেবপুর অধিকারী পাড়ায়(Adhikaripara) হানা দেয় পুলিশ। পুলিশের গাড়ি সেখানে যেতেই গ্রামবাসীরা তা ঘিরে ধরে ভাঙচুর করে। দুই অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তি হয়। তাতেই তিনজন পুলিশ কর্মী জখম হন। এরপর আরো অতিরিক্ত পুলিশ ফোর্স সেখানে যায়। ১১ জন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়।

হুগলি জেলার অতিরিক্ত পুলিশ সুপার(Add.S.P.) কল্যান সরকার জানিয়েছেন গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও পুলিশের কাজে বাধা দেওয়া এবং রাস্তা আটকে পুলিশকে হেনস্থা করার জন্য ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হলেন- তনেশ ঘোষ, সুজিত অধিকারী, কৌশিক গোস্বামী, দেবাশীষ সরকার, দেবেশ অধিকারী, কুনাল অধিকারী, গৌতম বিশ্বাস, অমর স্বর্ণকার, প্রসেনজিৎ পাল, বঙ্কিম ঘোষ ও ভাস্কর দাস। পুলিশের উপর এই আক্রমণের ঘটনায় এখন থমথমে পরিস্থিতি মগরার বাসুদেবপুরের অধিকারী পাড়া।

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু