বাড়ল বিপদ, নতুন করে আরও ৭ মামলায় গ্রেফতার ইমরান খান

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আরও সাতটি নতুন মামলায় গ্রেফতার করা হয়েছে। এই মামলায় আদালতের কাছে ইমরানের গ্রেফতারির আবেদন জানিয়েছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর)তাঁকে সন্ত্রাসবাদবিরোধী আদালতে হাজির করা হয়েছিল। সেখানে নতুন আরও সাতটি মামলায় তাঁকে গ্রেফতার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করে আদালত।

প্রাক্তন প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে তাঁর দল পাকিস্তান তেহরিক ইনসাফের (পিটিআই) বিক্ষোভ ঘিরে হিংসার ঘটনায় দেশটির বিভিন্ন থানায় ইমরান খান ও পিটিআইয়ের নেতা-কর্মীদের নামে গণহারে মামলা দায়ের হয়েছে। বিক্ষোভ সমাবেশ ঘিরে পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের মধ্যে সংঘর্ষে পাকিস্তানের আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের তিন সদস্য প্রাণ হারিয়েছিলেন। 

এক বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে রয়েছেন ইমরান খান। সম্প্রতি ইমরান খানের মুক্তির দাবিতে সম্প্রতি তাঁর দল পিটিআইয়ের বিক্ষোভ শুরু করে। এই দলের নেতৃত্ব দিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা। তাঁদের দাবি ছিল ইমরান খানকে অবিলম্বে মুক্তি দিতে হবে। তিনি নির্দোষ। জোর করে তাঁকে কারাগারে আটকে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সব মিথ্যে। ইমরান খানের মুক্তির দাবিতে সম্প্রতি তাঁর দল পিটিআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে এসব মামলা করা হয়।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত