মঙ্গলের বিকেলেই অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে আসছে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধি দল। মঙ্গলবার নবান্নের সভাঘরে তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। জানা গিয়েছে, এদিনের অর্থ কমিশনের সভাপতি ডঃ অরবিন্দ পানাগরিয়ার নেতৃত্বাধীন দলের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করবেন। সেখানে উপস্থিত থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, পুলক রায়, ব্রাত্য বসু, জাভেদ খান সহ রাজ্যের ১২ মন্ত্রীর প্রতিনিধি দল।

নবান্ন সূত্রে খবর, রাজ্যের ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা থেকে শুরু করে উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়  সেখানে রাজ্য মন্ত্রী পরিষদের সদস্য, ঊর্ধ্বতন সরকারি আধিকারিকদের সঙ্গেও কমিশনের সদস্যদের মতবিনিময় হবে।  এই বৈঠকের জন্য রাজ্য সরকার বিরোধি দল গুলিকে আমন্ত্রন জানান হয়েছে  বলে খবর। তবে তারা এদিনের বৈঠকে আসবেন কিনা তা এখন জানা যায়নি।

উল্লেখ্য,  চলতি পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত। ইতিমধ্যেই ২০২৩ সালের ৩১ ডিসেম্বর অরবিন্দ পানাগড়িয়ার পৌরহিত্যে গঠিত হয়েছে ষোড়শ অর্থ কমিশন। পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ শেষে ষোড়শ অর্থ কমিশন কার্যকর হবে।   এই অর্থ কমিশনের আওতায় পাঁচ বছরের জন্য কেন্দ্রীয় বরাদ্দের রূপরেখা চূড়ান্ত হবে। তাই এদিন অর্থ কমিশনের শীর্ষ প্রতিনিধিরা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের