সুন্দরবনে পানীয় জল অপচয় বন্ধ করতে আসরে নামলেন বিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: সুন্দরবনে পানীয় জল অপচয় বন্ধ করতে আসরে বিডিও। এই ব্লকে ৭৪ শতাংশ মানুষের ঘরে পানীয় জলের পরিষেবা পৌঁছে গেছে।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের(Hingalganj Block) স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের কনক নগর আমবেড়িয়া একাধিক জায়গায় ট্যাপের জল অপচয় করছে গ্রামবাসীরা অভিযোগ পেয়ে আসরে নামল স্বয়ং বিডিও। সুন্দরবনের একাধিক জায়গা থেকে পি এইচ ও(PHO) দপ্তর ও হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে অভিযোগ আসছিল সুন্দরবনের বাসিন্দাররা নিজেদের রিজার্ভার পূরণ করার পরেও জল অপচয় করছে বিভিন্ন খাদে।

সেই অভিযোগ পেয়ে আসরে নামেন বিডিও ঘটনা স্থলে গিয়ে দেখা যায়। কেউ খাবার জলে কাপড় কাঁচছে,আবার কেউ স্নান করছে। আবার কেউ চাষের জমি ও মাছ চাষের জন্য পুকুরে জল দেওয়া হচ্ছে। সম্পূর্ণ অবৈধভাবে যেখানে সুন্দরবনের প্রান্তিক এলাকার মানুষের অভিযোগ তারা ঠিক মতন জল পাচ্ছেন না যদিও পায় জলের গতি খুবই কম। তাই সেই অভিযোগ একেবারে বাস্তবে দেখা গেল কিছু গ্রামবাসী পানীয় জল অপচয় করছে। বিডিও’র(BDO) তৎপরতায় পানীয় জল অপচয় বন্ধ করতে কড়া পদক্ষেপ নিলেন।

এরপরেও যদি কোন কেউ জল এইভাবে অপচয় করে তবে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান হিঙ্গল গঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী।তিনি বলেন ,আমাদের কাছে পানীয় জল অপচয়ের করার খবর আসছিল ।সেইগুলো আমরা সার্ভে করে নিলাম। অন্যদিকে, কোন কোন বাড়িতে এখনো পানীয় জলের পরিষেবা পৌঁছায়নি সেটাও গিয়ে সরজমিনে খতিয়ে দেখলাম। তিনি জানান, হিঙ্গলগঞ্জ ব্লকের ৭৪ শতাংশ মানুষ পানীয় জলের পরিষেবা পাচ্ছেন।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়