‘সবার দিকেই নজর রাখেন মমতাদি’, মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসায় সৌরভ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডে যখন রাজ্য সরকারের বিরুদ্ধে  রাজপথে নেমেছিলেন  একঝাঁক তারকারা তখন  ব্যতিক্রম ছিলেন তিনি ।  আরজি কর ঘটনাকে সৌরভ গঙ্গোপাধ্যায়    ধিক্কার জানালেও প্রতিবাদে নামেননি রাস্তায়  । পাশাপাশি বাংলাকে সব থেকে সুরক্ষিত শহর বলে আখ্যায়িত করেছিলেন তিনি ।  আর এবার  ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ধনধান্য অডিটোরিয়াম থেকে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন বাংলার দাদা।

বক্তব্য রাখার  শুরুতেই সৌরভ বলেন , ‘ মমতাদি সবার দিকে নজর রাখেন । তাই ওনার টানেই আসা এই চলচ্চিত্র উৎসবে।  আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য  ধন্যবাদ।  এই নিয়ে তিনবার এলাম চলচ্চিত্র উৎসবে।‘ এরপরেই উদ্বোধন মঞ্চ  থেকে  বাংলা সিনেমা নিয়ে প্রশংসা করলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর  । তিনি বলেন,’ বাংলার সিনেমা সারা বিশ্বের কাছে জনপ্রিয়। সত্যজিৎ রায়, মৃণাল সেন , সৃজিতের মত পরিচালকদের জন্য এখন বাংলার সিনেমা বিশ্বের কাছে নজির সৃষ্টি করেছে। আর দেব অভিনেতা হিসাবে  এখন বেশ ভালো কাজ করছে।‘

উল্লেখ্য, বুধবার  ধনধান্য অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান  থেকে  শুরু  হল ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।  সেখানে  উপস্থিতি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একঝাঁক তারকারা। উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, জাভেদ আখতার, শাবানা আজমি, শত্রুঘ্ন সিনহা ৷ উৎসব অনুষ্ঠানের শুভ সূচণা হয় মুখ্যমন্ত্রীর লেখা গান দিয়ে ৷ সেই গান নৃত্যের তালে তুলে ধরেন শ্রীমতি ডোনা গঙ্গোপাধ্যায়ের টিম। এরপরেই উদ্বোধন অনুষ্ঠানে প্রথম বক্তা হিসাবে বক্তব্য রাখেন সৌরভ গঙ্গোপাধ্যায়    ।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার