ঝেঁপে আসছে ভারী বৃষ্টি, বঙ্গে কবে থেকে পড়বে ঠান্ডা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডিসেম্বরে আরও নামবে পারদ। পাহাড়ে রয়েছে তুষারপাতের সম্ভাবনা।  এমনটাই জানাল আলিপুর হাওয়া অফিস। বৃহস্পতিবার আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত  জানিয়েছেন, বড়দিনের আগেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে  দার্জিলিং, সান্দাকফু-সহ উঁচু পার্বত্য এলাকাগুলিতে। নেই  বৃষ্টির সম্ভাবনা।  সেইসঙ্গে চলতি মাসে  দক্ষিণবঙ্গতেও নামবে তাপমাত্রার পারদ।

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, চলতি  সপ্তাহে  শনিবার থেকে  সোমবার পর্যন্ত সিকিম-সহ পার্বত্য এলাকায় রয়েছে হালকা তুষারপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে ওই সময় পশ্চিমী ঝঞ্জার জন্য বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। সেইসঙ্গে দক্ষিণবঙ্গের  বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাগুলিতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।

অন্যদিকে সপ্তাহান্তে  উত্তুরে হাওয়ায় নামবে পারদ। তাপমাত্রা নামবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।  কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে ।  পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রিতে সেলসিয়াসের মধ্যেই থাকবে । উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার জেরে ২ থেকে ৪ ডিগ্রি পারদ-পতনের সম্ভাবনা রয়েছে । কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনেকটাই বাড়বে।  তবে এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।  কারণ, শীতের পথে আগামী সপ্তাহে কাঁটা হয়ে দাঁড়াবে পশ্চিমী ঝঞ্ঝা। হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, এই   ঝঞ্ঝা কাটলেই বাংলা জুড়ে পড়বে জাঁকিয়ে ঠাণ্ডা ।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই