হঠাৎ দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউটাউনের নীল আকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউটাউন: ফাঁকা জমিতে আগুনে লাগিয়ে অভিজাত নিউটাউন শহরে দূষণের মাত্রা বাড়ানো হচ্ছে বলে অভিযোগ। শনিবার দুপুরে নিউটাউনের(Newtown) যাত্রাগাছি এলাকার আগাছা বোঝাই বিস্তীর্ণ ফাঁকা জমিতে কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে। এতে গোটা এলাকা কার্যত কালো ধোঁয়ায় ঢেকে যায়। শ্বাসকষ্ট শুধু হয় এলাকার মানুষজনের।খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করতে ঘটনাস্থলে ছুটে যায়। অসাধু উপায় কে বা কারা আগাছা জমিতে আগুন লাগিয়েছে তা তদন্ত শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ। এর পেছনে অন্য কোনও অভিসন্ধি আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।এদিকে,মোবাইলের দোকন সংলগ্ন গ্যাস সিলিন্ডার(Gas Cylindar) বিস্ফোরণে পুড়ে ছাই সমগ্র জিনিসপত্র। ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা ।

উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহকুমার হিঙ্গলগঞ্জ থানার (Hingalganj P.S.)দুলদুলী গ্রাম পঞ্চায়েতের দুলদুলী বাজার এলাকার ঘটনা। নামি মোবাইলের শোরুমে ভোররাতে হঠাৎই আগুন লেগে যায় আর তার সংলগ্ন ছিল চপের দোকান ।সেখানে গ্যাস সিলিন্ডার মজুত ছিল। সেখানে বিস্ফোরণ ঘটে। একদিকে মোবাইলের শোরুম অন্যদিকে ওই দোকান দাউ দাউ করে আগুন লেগে যায়। সমগ্র জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায় ।ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন গেলেও তার আগে আগুন ছড়াতে শুরু করে ।রাতের অন্ধকারে হওয়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।

দোকানে আগুন লাগার আগেই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি নেভানোর চেষ্টা করে আগুন। ঘটনাস্থলে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ যায়। প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েই আগুন লেগে যায় দোকানে। কেউ না থাকার সুবাদে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দুললি বাজারে এলাকায় লোকজন। তদন্ত শুরু করেছে পুলিশ। এর পিছনে অন্তরঘাত না শর্ট সার্কিট না গ্যাস বিস্ফোরণ গোটাটাই তদন্ত করছে দমকল ও হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের