অতিরিক্ত ক্লাস করানোর নামে দুই বোনকে লাগাতার ধর্ষণ,ফাঁস কোচিং শিক্ষকের  কুকীর্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন দেশে  ঘটছে  ধর্ষণের ঘটনা। নবজাতক  শিশু থেকে শুরু করে বৃদ্ধা সকলেই হচ্ছেন ধর্ষণের শিকার। এই আবহে এবার সামনে এল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। কোচিংয়ে অতিরিক্ত ক্লাস করানোর নামে দুই বোনকে ধর্ষণ করল শিক্ষক। এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ।

১৪ এবং ২০ বছর বয়সী দুই বোনকে কোচিংয়ের শিক্ষক বীরেন্দ্র ত্রিপাঠি ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। নির্যাতিতারা জানিয়েছেন, কোচিং স্যার তাদের অতিরিক্ত ক্লাসের নামে অন্য শিশুদের থেকে আলাদা করে  আমাদেরকে ডাকতেন। তারপর আমাদের ওপর চলত নির্যাতন । তদন্তে নেমে পুলিশ জানিয়েছেন, চলতি বছরের এপ্রিল মাসে ১৪ বছর বয়সী ছোট  বোনকে প্রথম ধর্ষণ করে অভিযুক্ত । এরপর সে বড় বোনকে পুরো বিষয়টি জানায়। অভিযুক্ত কোচিং শিক্ষকের কাছে গিয়ে প্রতিবাদ জানায় দিদি। এই ঘটনার পরেই দুই বোনকে একসঙ্গে অশ্লীল আচরণ করা শুরু করে দেয় অভিযুক্ত ।

শনিবার সন্ধ্যায় দুই বোন মিলে পরিবারকে  জানায় পুরো বিষয়টি। এরপর পরিবারের সদস্যরা পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করে আসে। খবর পেয়ে কোচিং থেকে পালিয়ে যান শিক্ষক। অবশেষে তাকে আটক করেছে ভোপাল পুলিশ । তাঁর বিরুদ্ধে পকসো এবং ধর্ষণের ধারায় এফআইআর নথিভুক্ত  করা হয়েছে। এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব