বাংলাদেশের প্রসঙ্গ তুলে হিন্দুদের ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান অর্জুন সিংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের হিন্দু নির্যাতন ইস্যুতে যথেষ্ট কঠোর পদক্ষেপ নিতে দেখা গিয়েছে ভারতকে। হিন্দু সম্প্রদায়ের মানুষরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ওপার বাংলার হিন্দুদের করুন পরিস্থিতির কথা ভেবে আশঙ্কায় রয়েছেন এপারের আত্মীয়রা। এহেন পরিস্থিতিতে হিন্দুদের অস্ত্র সঙ্গে রাখার নিদান দিলেন ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং(Arjun Singh)। হিন্দুদের সুরক্ষা ইস্যুতে কথা বলার সময়ই অস্ত্র সঙ্গে রাখার মতো পরামর্শ দিয়ে বসলেন অর্জুন।

আরও পড়ুনঃ বাংলাদেশের সেনাকে রুখতে সিভিক পুলিশ যথেষ্ট, কটাক্ষ সুকান্তের

এদিন রবিবার জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগরের ঝাউতলায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে বেরিয়ে বাংলাদেশের উদাহরণ তুলে অর্জুন সোজাসাপ্টা ভাবেই বলেন, ‘নিজেরা বাঁচতে চাইলে ঘরে ঘরে অস্ত্র রাখুন।’ এর পাশাপাশি এদিন সনাতনীদের (পড়ুন হিন্দু সম্প্রদায়ের মানুষদের) ঐক্যবদ্ধ করতে গেরুয়া শিবিরের ছাতার তলায় আসার আহ্বান জানালেন অর্জুন সিং। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে প্রায় রোজই প্রতিবাদে নামছে এপার বাংলার বিভিন্ন সংগঠন।

আরও পড়ুনঃ অর্থাভাবে অ্যাম্বুলেন্স চেয়েও মেলেনি, গাড়ির ছাদেই ভাইয়ের লাশ বাড়ি নিয়ে গেলেন দিদি

রাজ্য সরকার অবশ্য জানিয়ে দিয়েছে বাংলাদেশের ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকেই সমর্থন জানানো হবে দলের পক্ষ থেকে। বাংলাদেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দোপাধ্যায় উভয়েই কেন্দ্রের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট রেখেছেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সনাতন হিন্দু সমাজের বিক্ষোভ চলছে। সীমান্ত অবরোধ হয়েছে। এদিন রবিবার গোটা রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল রয়েছে সনাতন হিন্দু সমাজের। এরইমধ্যে বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে আত্মরক্ষার্থে ঘরে অস্ত্র রাখার কথা বললেন অর্জুন সিং।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা