‘আপাতত ছবির পার্ট 1-এর শুটিং শেষ’, অবশেষে ‘রামায়ণ’ নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর

এটি ভগবান রাম এবং রাবনের গল্প, যা নতুন প্রজন্মের কাছে এই গল্পটা বলতে পেরে আমি অভিনেতা হিসেবে উত্তেজিত। এবং অত্যন্ত আনন্দদায়ক সুযোগ এটি আমার জন্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিংবদন্তি পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার শেষ নেই। এর আগে পৌরাণিক ধর্মগ্রন্থ ‘রামায়ণ’-এর কাহিনী অবলম্বনে একাধিক ছবি নির্মিত হলেও তা নিয়ে ব্যপক বিতর্কের ঝড় উঠেছিল। কিন্তু নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ নিয়ে আশাবাদী ভক্তরা। ছবিটির প্রথম পার্ট ২০২৬ সালে রিলিজ হবে এবং ছবির দ্বিতীয় পার্ট রিলিজ হবে ২০২৭ সালে। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ এর তারকা কাস্টেও রয়েছে একাধিক চমক। রাম এবং সীতার ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর এবং সাই পল্লবী। এছাড়াও আরও অভিনয় করছেন অরুণ গোভিল, লারা দত্ত-সহ বলিউডের একাধিক খ্যাতনামা তারকারা।

ইতিমধ্যেই ছবির প্রথম পার্টের কাজও শেষ করেছেন রণবীর কাপুর। তবে এতদিন এই ছবির বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন রণবীর কাপুর, অবশেষে ‘রামায়ণ’-এ অভিনয় প্রসঙ্গে নীরবতা ভাঙলেন রণবীর কাপুর। পাশাপাশি ভগবান রাম এবং রাবনের গল্পকে ভারতের সর্বশ্রেষ্ঠ গল্প বলে অভিহিত করেছেন তিনি। তাঁকে এই ছবিতে অভিনয়ে সুযোগ দেওয়ার জন্যে নীতেশ তিওয়ারিকে ধন্যবাদ জানিয়েছেন রণবীর কাপুর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর শেয়ার করেছেন যে, তিনি ইতিমধ্যেই ছবিটির প্রথম অংশের শুটিং শেষ করেছেন এবং শীঘ্রই দ্বিতীয় অংশের শুটিং শুরু করবেন। তাঁর কথায়, “আমি বর্তমানে রামায়ণ নামের একটি ছবিতে কাজ করছি, যা ভারতের সবচেয়ে বড় কাহিনির ভিত্তিতে তৈরি হচ্ছে। এটি প্রযোজনা করছেন নমিত মালহোত্রা। এতে সারা বিশ্ব থেকে শিল্পী, নির্মাতা এবং বিভিন্ন ক্রু সদস্য অংশগ্রহণ করেছে। এটি দুটি অংশে তৈরি হচ্ছে। এটি ভগবান রাম এবং রাবনের গল্প, নতুন প্রজন্মের কাছে এই গল্পটা বলতে পেরে আমি অভিনেতা হিসেবে খুবই আশাবাদী। অত্যন্ত আনন্দদায়ক সুযোগ এটি আমার জন্যে।”

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে বক্তব্য রাখতে গিয়ে রামায়ণ সম্পর্কে রণবীর কাপুর আরও জানিয়েছেন, “এটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। এর দুটি অংশ রয়েছে। আমি পার্ট 1 এর শুটিং শেষ করেছি এবং খুব শীঘ্রই পার্ট 2 এর শুটিং করব। এটি আমার জন্য একটি স্বপ্ন।” বহুল প্রত্যাশিত ম্যাগনাম ওপাস, ‘রামায়ণ’ এর মুক্তির দিনক্ষণ গত মাসে ঘোষণা করা হয়েছে। ছবিটি দুই ভাগে মুক্তি পাবে বলেও জানিয়েছেন প্রযোজক নমিত। রামায়ণ পার্ট ওয়ান ২০২৬ সালে মুক্তি পাবে। তারকা কাস্ট সম্পর্কে, রাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় দেখা যাবে সাই পল্লবীকে। যশ নিশ্চিত করেছেন যে তিনি ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করবেন। লারা দত্ত কৈকেয়ীর ভূমিকায় অভিনয় করবেন, হনুমানের চরিত্রে সানি দেওল এবং মন্থরার চরিত্রে দেখা যাবে শিবা চাড্ডাকে।

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী