কৌতুকাভিনেতা সুনীল পালের মুক্তিপণের টাকায় সোনার গয়না কিনেছে অপহরণকারীরা!

যারা সুনীল পালের থেকে মুক্তিপণের টাকা পাওয়ার পর মিরাটের একটি সোনার দোকান থেকে গয়না কিনছেন। প্রায় ৬.২৫ লক্ষ টাকা দিয়ে তাঁরা সোনার গহনা কিনেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২ ডিসেম্বর বিখ্যাত কমেডিয়ান এবং অভিনেতা সুনীল পালকে দিল্লিতে অপহরণ করা হয়েছিল। এই খবর সামনে আসতেই হতবাক হয়ে যান অনুরাগীরা। এরপর গত মঙ্গলবার (৩ ডিসেম্বর), অভিনেতার স্ত্রী, সরিতা, মুম্বইয়ে একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন। সরিতা জানিয়েছিলেন যে, তাঁর স্বামী একটি শোয়ের জন্য হরিদ্বারে গিয়েছিলেন। মঙ্গলবার ফেরার কথা ছিল, কিন্তু তিনি ফেরেননি। তিনি ফোন কলে একাধিকবার স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু তাঁর ফোনটি বন্ধ ছিল। অবশেষে ৩ ডিসেম্বর অপহরণ কারীদের ৮ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে কোনক্রমে মুম্বই পালিয়ে আসেন সুনীল পাল। বাড়ি ফিরে সেই কথা একটি ভিডিও বার্তার মাধ্যমে ভক্তদের জানান অভিনেতা। পাশাপাশি আরও জানান, তাঁকে অপহরণ করা হয়েছিল। ৮ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর তাঁকে ছেড়ে দেয় অপহরণকারীরা। এই ঘটনার এক সপ্তাহ পরে একটি মারাত্মক সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে, সুনীল পালের অপহরণকারীরা তাঁর মুক্তিপণের টাকা দিয়েই সোনার গহনা কিনছেন।

তাঁদেরকে মিরাটের একটি জুয়েলারি দোকান থেকে গয়না কিনতে দেখা যায়। রিপোর্ট অনুসারে, সুনীল পালকে দিল্লিতে অপহরণ করে মিরাটে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে তাঁকে চোখ বেঁধে ঘরবন্দী করে রাখা হয়েছিল। অপহরণকারীরা তাঁর কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল, কিন্তু আলোচনার প্রেক্ষিতে তাঁরা ৮ লক্ষ টাকা নিতে রাজি হন। এরপর কৌতুক অভিনেতা তাঁর বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে অপহরণকারীদের দেয়। এরপর তাঁরা তাঁকে মাঝ রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। এখন ভাইরাল সিসিটিভি ফুটেজে দুই ব্যক্তিকে দেখা যাচ্ছে, যারা সুনীল পালের থেকে মুক্তিপণের টাকা পাওয়ার পর মিরাটের একটি সোনার দোকান থেকে গয়না কিনছেন। প্রায় ৬.২৫ লক্ষ টাকা দিয়ে তাঁরা সোনার গহনা কিনেছেন। এমনকী গহনা কেনার পরে তাঁরা জুয়েলার্সকে পালের নামে বিল করতে বলেন। মুম্বই পুলিশ এ ঘটনায় উভয় জুয়েলারি শপের মালিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করেছে এবং অপহরণ মামলায় ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেছে। তবে কী সুনীল পালকে অপহরণের ঘটনা নিছকই কোনও পরিকল্পিত?

 

অপহরণকারীদের সম্পর্কে আরও তথ্য জানতে পুলিশ এখন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। অন্যদিকে পুলিশের কাছে সুনীল পাল জানিয়েছেন, তাকে একটি গাড়ি করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। যেটি তিনি ভেবেছিলেন, এই গাড়ি আয়োজকরা পাঠিয়েছে। এরপর তাঁরা তাঁর চোখ বেঁধে অন্য গাড়িতে করে মিরাটে নিয়ে যায়। এবং দুদিন ঘরে বন্দি করে রাখেন। মুক্তিপণ পাওয়ার পর  অপহরণকারীরা সুনীল পালকে মিরাটের রাস্তার মাঝখানে ফেলে রেখে তাঁর হাতে ২০, ০০০ টাকা দিয়ে পালায়। তবে কী উদ্দেশ্য নিয়ে সুনীল পালকে অপহরণ করা হয়েছিল তা জানা যায়নি। উল্লেখ্য, ২০০৫ সালে দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জে অংশ নেওয়ার পর সুনীল জনপ্রিয়তা অর্জন করেন। তাকে শো-এর বিজয়ী ঘোষণা করা হয়। পরে, তিনি দ্য গ্রেট ইন্ডিয়ান কমেডি শো হোস্ট করেন এবং কমেডি চ্যাম্পিয়নস এবং কমেডি সার্কাস কে সুপারস্টারের মতো কমেডি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেন। স্ট্যান্ডআপ ছাড়াও, সুনীল হাম তুম, ফির হেরা ফেরি, আপনা স্বপ্ন মানি মানি, বম্বে টু গোয়া, ক্র্যাজি 4 এবং কিক-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি।

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী