জানেন কী এআই ব্যবহার করে অনলাইন আয়ের সহজ উপায় ?

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমান যুগে বিজ্ঞান ও প্রযুক্তির মিশেলে অভিনব আবিষ্কার হল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা।  পেশাগত জীবনের প্রতিটি ক্ষেত্রেই এআই এর ভূমিকা সবার আগে। ব্যবসাসংক্রান্ত লেখালেখি থেকে শুরু করে বিপণন, গ্রাহক সেবা থেকে শুরু করে, হিসেবশাস্ত্র,  নতুন পণ্য তৈরি, পণ্য বাজারে আনার জন্য প্রয়োজনীয় বাজার গবেষণার মতো ক্ষেত্রগুলোয় এআই নতুন চোখ খুলে দিয়েছে সকলের। সামাজিক মাধ্যমে এআই ব্যবহার করে কোটি কোটি টাকা কামাচ্ছে অনেকেই। আগে একটা কাজ করতে আপনার যতটা সময় লাগত, সেই একই কাজ এআই ব্যবহার করে এখন আরও কম সময়ে করে ফেলা যাচ্ছে। এতে সময় বাঁচছে, কম সময়ে বেশি কাজ করার ফলে আয়ও বাড়ছে। জানেন কী এআই ব্যবহার করে আপনি কীভাবে উপার্জন করবেন।

এআই ব্যবহার করে আপনি ইতিমধ্যেই যেসব কাজ করেছেন, সেসবই আরও বাডা়নোর জন্য ব্যবহার করতে পারেন। যেমন আপনি ব্লগার হয়ে থাকলে নতুন কনটেন্টের আইডিয়া তৈরি, এসইও ও গুগল র‌্যাঙ্কিং বাড়ানোর জন্য এআই ব্যবহার করতে পারেন।

এআই চ্যাটবট বানানো : প্রোগ্রামিংয়ে আপনার দক্ষতা থাকলে বিভিন্ন প্রতিষ্ঠানের নির্দেশে চ্যাটবট তৈরির কাজটি ভালোভাবে শিখে নিতে পারেন। কোম্পানিগুলো বিভিন্ন কাজে চ্যাটবট ব্যবহার করে। যেমন কর্মীদের কাজে সাহায্য করা, অনলাইনে গ্রাহকদের সেবা দেওয়া, পণ্য বিক্রি ইত্যাদি।আপনি ফ্রিল্যান্সার চ্যাটবট ডেভেলপার হিসেবে ফাইভারসহ বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে নিজেকে উপস্থাপন করতে পারেন।

কোর্স ডিজাইন করতে : অনলাইন কোর্স তৈরি ও বিক্রি করার জন্য বাড়তি আয়ের ভালো উৎস হল এআই প্রযুক্তি। এসব কোর্স তৈরির প্রক্রিয়ায় এআই ব্যবহার করা হলে কাজগুলো আরও দ্রুত হয়। এআই এবং বিভিন্ন অ্যালগরিদমভিত্তিক টুল ব্যবহার করে আপনি বিভিন্ন কোর্সের কনটেন্ট তৈরির জন্য প্রয়োজনীয় মার্কেট রিসার্চ বা বাজার গবেষণা করতে পারেন।

এআই–বিষয়ক পরামর্শ দেওয়া : কৃত্রিম বুদ্ধিমত্তা তুলনামূলক নতুন প্রযুক্তি।তাই এখনও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এই প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়। এই বিষয়ে আপনার দক্ষতা থাকলে আপনি এআই কনসালট্যান্ট বা পরামর্শক হিসেবে কাজ করতে পারেন।

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত প্রায় ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার