জিনিস কিনে ফেরৎ, অভিনবভাবে প্রতারিত, ১.১ কোটি টাকা খোয়াল শপিং অ্যাপ Myntra

প্রথমে অভিযুক্তরা Myntra অ্যাপে ১০ জোড়া ব্র্যান্ডেড জুতো, পোশাক এবং অন্যান্য পণ্যদ্রব্য যার মধ্যে ছিল হ্যান্ডব্যাগ, প্রসাধনী, ঘড়ি, গহনা, সবকিছু অর্ডার দিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: চরম জালিয়াতির শিকার অনলাইন শপিং অ্যাপ ‘Myntra’। প্রতারণার শিকার হয়ে প্রায় ১.১ কোটি টাকা খোয়াল অনলাইন শপিং অ্যাপটি। কিন্তু কেন, ঠিক কী হয়েছে? বর্তমানে ডিজিটাল যুগে পোশাক থেকে নিত্যপ্রয়োজনীয় সমস্ত পণ্য একেবারে হাতের মুঠোয় চলে আসে। মোবাইলে বিভিন্ন পণ্যবাহী অ্যাপ গুলিতে একটি ক্লিক করলেই বাড়ির দরজায় পৌঁছে যায় প্রয়োজনীয় জিনিসপত্র। বিশেষ করে, এখন পোশাক কেনার জন্যে আর শপিং মলগুলিতে ঘুরতে হয়না। পছন্দের পোশাক বেছে একটি ক্লিক করলেই বাড়িতে পৌঁছে যায় পোশাক। আবার চাইলে পোশাক পছন্দ না হলে বা ঠিকমতো ফিট না হলেও তা ফেরত দিয়ে টাকাও পাওয়া যায়। যেটা অন্যান্য দোকানে হয় না। একবার জিনিস কিনলে তার বদলে জিনিস পাওয়া যায় কিন্তু টাকা ফেরৎ পাওয়া যায়না।

তাই অনলাইন শপিং অ্যাপগুলিতে মানুষ বেশি ভিড় জমাচ্ছেন। যাই হোক, এবার এভাবেই প্রতারণার শিকার হল ই-কমার্স ফ্যাশন প্ল্যাটফর্ম Myntra। অন্যান্য ই-কমার্স ফ্যাশন প্ল্যাটফর্মগুলির মতো এখানেও গ্রাহকদের রঙ, ফিট বা বিভিন্ন সমস্যার জন্য পণ্য পরিবর্তনের অপশন এবং টাকা ফেরত পাওয়ার সুযোগ রয়েছে। এ অভিযোগের পরে কোম্পানি ফেরতে প্রতিক্রিয়া শুরু করে। এবার এই সুযোগ নিয়েই ছেলেখেলা, অপব্যবহার।  Myntra, একটি জনপ্রিয় ভারতীয় ই-কমার্স ফ্যাশন প্ল্যাটফর্ম। প্রাথমিক তথ্যানুসারে, চলতি বছরের মার্চ থেকে জুন মাসের মধ্যে রাজস্থানের জয়পুরের একটি গ্যাংয়ের দ্বারা প্রায় ১.১ কোটি টাকার প্রতারণার শিকার হয়েছে অনলাইন শপিং প্লাটফর্ম Myntra। যা প্রকাশ্যে আসার পরেই আতঙ্কিত হয়ে উঠেছেন অন্যান্য শপিং app-এর মালিক। তবে ঠিক কীভাবে প্রতারিত হয়েছে Myntra?

এই গুরুতর স্ক্যামের তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন, প্রথমে অভিযুক্তরা Myntra অ্যাপে ১০ জোড়া ব্র্যান্ডেড জুতো, পোশাক এবং অন্যান্য পণ্যদ্রব্য যার মধ্যে ছিল হ্যান্ডব্যাগ, প্রসাধনী, ঘড়ি, গহনা, সবকিছু অর্ডার দিয়েছিল। তারপরে তারা পেমেন্টের মোড হিসাবে ‘অনলাইন’ বা ‘ক্যাশ-অন-ডেলিভারি (সিওডি)’ বেছে নেয়। এরপর অর্ডার মাফিক পণ্য পাওয়ার পরে, গ্যাংটি তাঁদের কাছে আসা পণ্যের বিরুদ্ধে নানা অভিযোগ করে। কেউ কেউ রঙের অমিলের অভিযোগও করে, আবার কেউ কেউ কাটাছেঁড়া করার জামাকাপড় দেওয়ার অভিযোগ আনেন। এবং ‘রিফান্ড’ চান। উদাহরণস্বরূপ, যে ব্যক্তি দশ জোড়া ব্র্যান্ডেড জুতো অর্ডার দিয়েছিলেন, সে পার্সেলটি পাওয়ার পরে দাবি করেন যে, তাঁর পার্সেলটিতে মাত্র পাঁচ জোড়া জুতো ছিল। এবং সে টাকাও ফেরত পেয়ে যায় কোম্পানির তরফ থেকে।

তদন্তকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এই সমস্ত গ্যাংয়ের সদস্যারা বেশিরভাগই বেঙ্গালুরু থেকে অর্ডার দিয়েছিলেন। এ প্রসঙ্গে Myntra ডিজাইনের এনফোর্সমেন্ট অফিসার সরদার এমএস পুলিশকে জানিয়েছে যে, বেঙ্গালুরু জুড়ে বিভিন্ন ঠিকানায় তাঁরা তাঁদের পণ্য বিতরণ করেছেন। যেখান থেকে প্রায় ৫,৫২৯ টি জালিয়াতির কেস উঠে এসেছে। অর্থাৎ এতগুলো অর্ডার সবটাই ফেরত দিয়ে টাকা ‘Refund’ করা হয়। যাতে করে প্রায় ১.১ কোটি টাকা ক্ষতি হয়েছে। একটি রিপোর্ট অনুসারে, পুলিশের সন্দেহ অনুযায়ী, রাজস্থানের একটি গ্যাং জালিয়াতির সঙ্গে জড়িত রয়েছে।কারণ প্রায় সমস্ত অর্ডার জয়পুর থেকে দেওয়া হয়। প্রতারকরা ডেলিভারির জন্য বেঙ্গালুরু এবং অন্যান্য মেট্রোতে ঠিকানা দিয়েছিল। চায়ের স্টল, দর্জির দোকান বা প্রভিশন বা স্টেশনারি দোকানের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠানে কিছু অর্ডার বিতরণ করা হয়েছিল। এরপরেই ভারত জুড়ে প্রতারণার হওয়ার একটি অভিযোগ দায়ের করে Myntra।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের