‘জয় বাংলা’ আর জাতীয় শ্লোগান নয়, জানিয়ে দিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান নয় । হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে দিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এদিন মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির ডেস্ক ‘ জয় বাংলা ‘ স্লোগানের ওপর স্থগিতাদেশ দেয় । এর ফলে এখন থেকে ‘জয় বাংলা’ আর জাতীয় স্লোগান হিসেবে বিবেচিত হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

বলা বাহুল্য, হাসিনা সরকারের পতনের পর থেকে একে একে বঙ্গবন্ধুর সব স্মৃতি মুছে ফেলা হচ্ছে বাংলাদেশ থেকে। তাঁর মূর্তিতে পড়েছে হাতুড়ি। সেই সঙ্গে  কালি লেপে দেওয়া হয়েছে  মুজিবুরের ছবিতে।  এই আবহে এবার ‘ জয় বাংলা’ স্লোগানকেও স্থগিত করে দিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, ২০২০ সালের ১০ মার্চ ‘জয় বাংলাকে’ জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছিলেন  বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এরপর ২০২২ সালে হাসিনার মন্ত্রীসভা ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেয় । এদিন হাইকোর্টের  সেই রায়কেই  স্থগিত করে দিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।  একথায় বলা যায়, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ইউনূস নেওয়ার পর থেকেই বাংলাদেশ থেকে মুছতে চলেছে  একের পর এক বঙ্গবন্ধুর স্মৃতি।

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

রণবীরকে ‘নিষিদ্ধ’, FWICE-এর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে প্রযোজক টিপি আগরওয়াল

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা