পাকিস্তানের অবৈধ সন্তান হল বাংলাদেশ : শুভেন্দু অধিকারী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘোজাডাঙ্গা: পাকিস্তানের অবৈধ সন্তান হল বাংলাদেশ। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার ঘোজাডাঙ্গা সীমান্তে বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই ওপার বাংলাকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে মঙ্গলবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও পথসভা হয় উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা জিরো পয়েন্টে। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতৃত্ব ।বিশ্ব মানবতা দিবস উপলক্ষে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ললাগোয়া ঘোজাডাঙ্গা সীমান্তে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী আসার আগে মঞ্চ’র নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে পুলিশ। বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন,” আমরা ৯৭ টি পণ্য না পাঠালে তোদের ভাত-কাপড় জুটবে না। ঝাড়খণ্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ফারাক্কা দিয়ে না পাঠালে ৮০ ভাগ গ্রামে আলো জ্বলবে না।” আবারও যুদ্ধবিমান পাঠানোর হুমকি দেন তিনি। “হাসিমারায় ৪০ টি যুদ্ধবিমান রাখা আছে। দুটো বিমান পাঠিয়ে দিলেই কাজ হয়ে যাবে।” ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ১৭ হাজার ভারতীয় সেনা শহিদ হয়েছিলেন। এদিন সেই কথাও মনে করিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি স্পষ্ট জানিয়ে দেন গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। সময়মতো ব্যবস্থা নেওয়া হবে। এর আগে পেট্রোপোল সীমান্ত থেকে বাংলাদেশে পণ্য পাঠানোর ক্ষেত্রে অবরোধ লাগাতার গড়ে তোলা হবে বলে হুমকি দিয়েছিলেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, রানী রাসমণি এভিনিউতে সমাবেশ থেকে বাংলাদেশকে(Bangladesh) চরম হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু।

অন্যদিকে,বাংলাদেশের রাজনৈতিক অশান্তির কারণে সে দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার, ভারতীয় পতাকাকে অবমাননার পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু আইনজীবীদের ওপর অত্যাচারের প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনা জেলার পেট্রপোলে মিছিল করেন বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা। মঙ্গলবার সকালে কয়েকশ আইনজীবী কালো কোর্ট পরে পেট্রপোল থানার(Petropol P.S.) জয়ন্তীপুর বাজার থেকে মিছিল শুরু করে।বাংলাদেশের ইউনুস সরকারকে কড়া হুঁশিয়ারি আইনজীবীদের। ভারতের প্রতি বাংলাদেশের উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদে পেট্রাপোল সীমান্ত পর্যন্ত মিছিল করেন তারা।বিশ্ব মানব অধিকার দিবসে সনাতনী হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি ও বাংলাদেশে সংখ্যালঘুদের মানব অধিকার প্রতিষ্ঠার দাবিতে ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বন্দরে মিছিল হয় বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী ও ল ক্লার্কদের | জয়ন্তীপুর বাজার থেকে যশোর ধরে মিছিল যায় পেট্রাপোল সীমান্ত পর্যন্ত |

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের