টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে পাক দলের নজির ভাঙলেন রাহানেরা

Share:

নিজস্ব প্রতিনিধি : টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ল রাহারা। সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে নজির গড়েছে মুম্বই। টি-টোয়েন্টি প্রতিযোগিতার নকআউটে সর্বাধিক রান তাড়া করে জিতেছেন অজিঙ্ক রাহানেরা। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রাহানে। কেকেআরের পরিবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে সকলের আগে এগিয়ে রয়েছেন তিনি।

পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে নকআউটে এটাই সর্বাধিক রান তাড়া করে জয়। এর আগে ২০১০ সালে লাহোরে ফয়জ়ল ব্যাঙ্ক টি-টোয়েন্টি প্রতিযোগিতার সেমিফাইনালে রাওয়ালপিন্ডি র‌্যামসের বিরুদ্ধে ২১০ রান তাড়া করে জিতেছিল করাচি ডলফিন্স। সেটাই এত দিন রেকর্ড ছিল। তবে সেই রেকর্ড ভাঙল মুম্বই।

কোয়ার্টার ফাইনালে প্রথমে ব্যাট করে ২২১ রান করেছিল বিদর্ভ। চার বল বাকি থাকতে সেই রান তাড়া করে জিতে যায় মুম্বই। জিতেশ শর্মার নেতৃত্বাধীন দলের হয়ে অথর্ব তাইড়ে ৬৬ ও অপূর্ব ওয়াংখেড়ে ৫১ রান করেন। জবাবে মুম্বইয়ের ইনিংসে সর্বাধিক রান করেন রাহানে। ৪৫ বলে ৮৪ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার। পৃথ্বী শ ৪৯, শিবম দুবে ৩৭ ও সুর্যাংশ হেগড়ে ৩৬ রান করে দলকে জেতান।

কিন্তু রান পাননি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব ও কেকেআরকে গত বার চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আয়ার। সূর্য ৯ ও শ্রেয়স ৫ রান করে আউট হন।

উল্লেখ্য, সৈয়দ মুস্তাক আলিতে এর আগে দু’টি দল ২০০-র বেশি রান তাড়া করে দু’বার জিতেছে। ২০২১ সালে কেরল ও ২০২৩ সালে বিদর্ভ দু’বার করে এই কীর্তি করেছিল। তবে এই রেকর্ড মুম্বই করে দেখাল।

 

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ