বিয়ের একবছরের মধ্যেই মা হতে চলেছেন শ্রীপর্ণা, খবরটি কি সত্যি না ভুয়ো?

যাই হোক, এবার শোনা গেল বিয়ের ১ বছরের মধ্যেই মা হতে চলেছেন শ্রীপর্ণা রায়। স্টুডিওপাড়ায় জোর আলোচনা হচ্ছে অভিনেত্রীর প্রেগনেন্সি ঘিরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক খুশির খবর! একদিকে যেমন বিয়ের হিড়িক, তেমনি অন্যদিকে আসছে তারকাদের বাবা-মা হওয়ার খবরও। দিন কয়েক আগেই খবরে এসেছে অভিনেত্রী রুপসা মা হতে চলেছেন। অশ্বিন মাসে বিয়ের পিঁড়িতে বসেই নভেম্বরে খুশির খবর দেন তিনি। বিয়ের একমাসের মধ্যেই রুপসার মা হওয়ার খবর শুনে কটাক্ষের ঝড় উঠেছিল নেটপাড়ায়। তবে কোনও কিছুতে পাত্তা দেওয়ার মানুষ নন অভিনেত্রী। দিব্যি মাতৃত্বকালীন সময় উপভোগ করছেন অভিনেত্রী। যাই হোক, এবার শোনা গেল বিয়ের ১ বছরের মধ্যেই মা হতে চলেছেন শ্রীপর্ণা রায়। স্টুডিওপাড়ায় জোর আলোচনা হচ্ছে অভিনেত্রীর প্রেগনেন্সি ঘিরে। গত বছর ২৮ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেছিলেন শ্রীপর্ণা রায়। শুভদীপ ভট্টাচার্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি।

অভিনেত্রীর স্বামী পেশায় মেডিক্যাল লাইনের সঙ্গে যুক্ত। একটি অনলাইন ম্যাট্রিমনি সাইটের অ্যাপের মাধ্যমে আলাপ হয় তাঁদের। বিয়ের পর আপাতত গুছিয়ে সংসার করেছেন অভিনেত্রী। গত ১ বছর ধরে তাঁকে আর কোনও সিরিয়াল বা ওয়েব সিরিজের কাজে দেখা যায়নি। হাওড়ার বালির মেয়ে শ্রীপর্ণা বিয়ের পর সংসার পেতেছেন চন্দননগরে। এখন আবার শোনা যাচ্ছে, তিনি মা হতে চলেছেন। কিন্তু সত্যি কি তাই? আসলে সম্প্রতি আদিত্য চৌধুরী ও পূর্বাশা রায়ের বিয়েতে হাজির হয়েছিলেন শ্রীপর্ণা। সেখানে নীল রঙা সালোয়ার কামিজে দেখা যায় অভিনেত্রীকে। আর শ্রীপর্ণার সেই ছবি দেখেই অনেকের মনে হয়েছে অভিনেত্রী অন্তঃসত্ত্বা। যদিও অভিনেত্রী নিজেই খবরটি উড়িয়ে দিয়েছেন। একটি সংবাদমাধ্যমকে শ্রীপর্ণা জানিয়েছেন, কে তাঁর ব্যাপারে এসব খবর রটাচ্ছে! তবে এটাই সত্যি, তিনি অন্তঃসত্ত্বা নন।

আপতত গুছিয়ে সংসার করছেন। একটু বেশি বিয়ে বাড়ি খাচ্ছেন, সেইসব দেখেই লোকে এসব কথা বলছে। এখনই দুই থেকে তিন হওয়ার পরিকল্পনা নেই তাঁর। আপাতত কেরিয়ার নিয়েই ফোকাস করতে চাইছেন তিনি। খুব শীঘ্রই নতুন কাজের খবর দেবেন বলেও জানিয়েছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের নতুন মেগায় দেখা যাবে শ্রীপর্ণাকে। প্রসঙ্গত, ছোট পর্দার খুবই চেনা মুখ শ্রীপর্ণা রায়ের। ‘গাঁটছড়া’, ‘কড়ি খেলা’, ‘মুকুট’, ‘আঁচল’-র মতো ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!