‘বহুরূপী’ থেকে ‘অযোগ্য’, ২০২৪-এ বাংলার বক্স অফিস কাঁপিয়েছে এই ছবিগুলি…

২০২৪ সালে বলিউডের পাশাপাশি টলিউডেও বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। যেগুলি বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলেছে। বাংলার ইতিহাসে রীতিমতো রেকর্ড গড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৪ সালে বলিউডের পাশাপাশি টলিউডেও বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। যেগুলি বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলেছে। বাংলার ইতিহাসে রীতিমতো রেকর্ড গড়েছে। সেগুলি কী কী?

বহুরূপী: ২০২৪ সালের পুজো রিলিজ ছিল এই ছবি। যাতে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, এবং ঋতাভরী চক্রবর্তীর মতো একাধিক টলিউড অভিনেতা। ছবির গান, সংলাপ সবটাই মার্কেটে ব্যপক রাজত্ব করেছে। ছবিটি বক্সঅফিসে ১১ কোটির উপর আয় করেছে।

বাবলি: রাজ চক্রবর্তী পরিচালিত এবং বুদ্ধদেব গুহর কাহিনী অবলম্বনে এ ছবিটিও বক্সঅফিসে দুর্দান্ত রাজ করেছে। ছবিতে অভিনয় করেছিলেন আবির চ্যাটার্জি এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবিটি ১৫ অগস্ট মুক্তি পেয়েছিল।

তুফান: বাংলাদেশের ছবি কলকাতার বক্স অফিসেও ভাল রাজত্ব করেছিল। কেননা ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শাকিব খান এবং টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবির গানগুলি এখনও ভক্তদের মুখে মুখে ফেরে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী। ছবিটি একটি অ্যাকশনধর্মী ছবি ছিল।

শাস্ত্রী: ২০২৪ সালের আরও একটি সুপারহিট ছবি। সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার ফিল্মটি পরিচালনা করেছিলেন পাথিকৃত বসু। সুরিন্দর ফিল্মস, সোহমের এন্টারটেইনমেন্ট, ক্রিয়েটিভ সলিউশন প্রাইভেট লিমিটেডের ব্যানার-সহ ছবিটি আর প্রযোজনা করেন সোহম চক্রবর্তী, নিসপাল সিং এবং বজরং লাল চুড়িওয়ালা। ছবিটি দেবারতি মুখোপাধ্যায়ের ছোট গল্প ডলগোবিন্দ বাবুর চশমাহ অবলম্বনে নির্মিত। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, সোহম চক্রবর্তী, দেবশ্রী রায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, শাশ্বত চ্যাটার্জি , কৌশিক আয়ুষী দায়িস। মিঠুন চক্রবর্তীর অনন্য আকর্ষণে ছবিটি বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলেছে।

অযোগ্য: টলিউড এভারগ্রীন জুটি ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পঞ্চাশতম ছবি ছিল ‘অযোগ্য’। Ajogyo হল ২০২৪ সালের একটি রোমান্টিক থ্রিলার।যা কৌশিক গঙ্গোপাধ্যায় দ্বারা পরিচালিত। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শিলাজিৎ মজুমদার, লিলি চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য এবং সুদীপ মুখোপাধ্যায়। সুরিন্দর ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন সুরিন্দর সিং এবং নিসপাল সিং।  এটি ৭ জুন ২০২৪-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।চলচ্চিত্রটি সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। আর্থিকভাবেও ভাল আয় করেছিল।

বুমেরাং: জিত এবং রুক্মিণী মৈত্র ছবিটি টলিউডের একটি বিশেষ সংস্করণ। রোবটিক্স দিয়ে নির্মিত হয়েছে ছবিটি। সায়েন্স ফিকশন অ্যাকশন কমেডি চলচ্চিত্রটি সৌভিক কুন্ডু পরিচালিত। জিৎ ফিল্মওয়ার্কস এবং গ্রাসরুট এন্টারটেইনমেন্টের ব্যানারে জিত দ্বারা প্রযোজিত, ছবিটিতে জিত এবং রুক্মিণী উভয়েই দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি আরও অভিনয় করেছেন সৌরভ দাস, অম্বরীশ ভট্টাচার্য, খরাজ মুখোপাধ্যায় এবং রজতাভ দত্ত। এটি সমালোচক এবং ৭ জুন মুক্তিপ্রাপ্ত ছবিটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচিত হয়েছিল। এবং ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল।

টেক্কা: সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন দেব এবং রুক্মিণী। দেব একজন মধ্যবিত্ত বেকার যুবকের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং রুক্মিণী একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছিলেন। ছবিতে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবিটির কাহিনী সমালোচকদের দ্বারা ব্যাপক প্রশংসিত হয়েছিল। এবং বক্সঅফিসেও দুর্দান্ত আয় করেছিল ছবিটি।

অতি উত্তম: অতি উত্তম হল ২০২৪ সালের একটি ফ্যান্টাসি রোমান্টিক কমেডি ফিল্ম যা ক্যামেলিয়া প্রোডাকশন এবং ম্যাচকাট প্রোডাকশনের অধীনে সৃজিত মুখোপাধ্যায় দ্বারা রচিত, সহ-প্রযোজিত এবং পরিচালিত। মহানাযক উত্তম কুমারের বিভিন্ন চলচ্চিত্র থেকে তার বিদ্যমান ক্লিপিংস থেকে ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে ছবিটি তৈরি করা হয়। যেখানে মহানাযক উত্তম কুমারের ৫৬ টি পুরানো সিনেমার দৃশ্য কেটে নেওয়া হয়েছিল। ছবিটি বক্সঅফিসে ভাল আয় করেছিল।

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে